বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আলু পেঁয়াজ ডিমসহ চিনির দাম ক্রেতার নাগালের বাহিরে

logoনিজস্ব প্রতিবেদকবুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, রাত ১২:৩৯ সময় 0680
আলু পেঁয়াজ ডিমসহ চিনির দাম ক্রেতার নাগালের বাহিরে

আলু পেঁয়াজ ডিমসহ চিনির দাম ক্রেতার নাগালের বাহিরে

নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের বাজার তিন দিনেও কার্যকর হয়নি সরকারের বেঁধে দেওয়া দাম। নির্ধারিত দামে এসব পণ্য তো মিলছেই না,উল্টো পাইকারিতে এগুলোর দাম ৩-৫ টাকা বাড়ানোর অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
ক্রেতাদের অভিযোগ, এর আগেও চিনি ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে তা বাজারে কার্যকর হয়নি। সরকারের নজরদারিও ছিল না। এবারও যে বেঁধে দেওয়া দাম কার্যকর হবে না, এমনটাই মনে করেন তারা।


গাজীপুরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়  এসব এলাকায় খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকায়, যদিও সরকার নির্ধারিত দাম ৬৪ থেকে ৬৫ টাকা। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৫০ টাকায় এবং ১৩ টাকা বিক্রি হচ্ছে প্রতিটি ডিম। তবে প্রতিকেজি আলুর সরকার নির্ধারিত দাম ৩৫ থেকে ৩৬ টাকা এবং প্রতিটি ডিমের দাম ১২ টাকা। আবারও চিনির বাজার নিয়ন্ত্রনের বাহিরে । প্রতি কেজি চিনির বর্তমান বাজার মূল্য ১৪০ টাকা । প্রতি পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা ৫০ পয়সা। তাই বলা যায়, প্রতি পিস ডিম ১৩ টাকা। আবার ২টা কিনলে ২৫ টাকা রাখছি। সরকার নির্ধারিত দামের সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই।


ডিম বাদে অন্য দুই পণ্যের ক্ষেত্রে দোকানি ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারদের। নিত্যপ্রয়োজনীয় এই দুই কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয়ে তারা জানলেও এই দাম কার্যকর করা সম্ভব না বলে মনে করেন। কারণ হিসেব বলছেন, বাড়তি দামেই পাইকারদের কাছ থেকে তাদের পণ্য কিনতে হচ্ছে।


মামুন নামের এক মুদি দোকানি তার দোকানে ৩টি পাত্রে আকারভেদে সাজিয়ে রেখেছেন আলু। বড় আকারের আলু ৫০ টাকা, এর চেয়ে একটু ছোট ৪৮ টাকা এবং ছোট আলু ৪৬ টাকা কেজিতে বিক্রি করছেন তিনি। একই দোকানে প্রতিকেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকার নির্ধারিত দরের চেয়ে আলুর দাম বেশি চাওয়ায় দোকানি মামুনের কাছে এর কারণ জানতে চান শহীদ হোসেন নামের এক ক্রেতা। এ সময় মামুন বলেন, ‘বৃহস্পতিবার দাম ঘোষণার পর পাল্লায় ২ থেকে ৫ টাকা বেড়েছে। প্রতি পাল্লা (৫ কেজি) ২২০-২৪০ টাকায় কিনতে হচ্ছে। আগে যা ছিল ২১৮-২৩৫ টাকা।’
জবাব শুনে শহীদবলেন, ‘এটাই চলছে। খুচরা পাইকারকে দোষ দেয়, আর পাইকার খুচরাকে। মাঝখান দিয়ে ক্রেতার পকেট কাটা যায়। নজরদারি আর ভ্রাম্যমাণ আদালত ছাড়া নির্ধারিত দামে এসব পণ্য পাওয়া সম্ভব না। চিনি, তেলের ক্ষেত্রেও একই অবস্থা দেখেছি।


গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ৩ পণ্যের যে দাম ঘোষণা করেছে, তা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ক্ষমতাবলে দাম বেঁধে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতদিন আমরা কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দেইনি। এই প্রথম তা করে দিলাম। সবকিছু বিবেচনায় নিয়েই তা করা হয়েছে। আশা করছি এটা বাস্তবায়ন করতে পারবো।

বিষয়- জনদূর্ভোগ, কৃষি, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর