শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৩২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

নারায়গঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের শরীর ৮০ থেকে শতভাগ পুড়ে গেছে,আগুনের সূত্রপাত গ্যাস থেকে ।

logoনিজেস্ব প্রতিবেদকশনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০, সকাল ৪:১১ সময় 0286
নারায়গঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের শরীর ৮০ থেকে শতভাগ পুড়ে গেছে,আগুনের সূত্রপাত গ্যাস থেকে ।

নারায়গঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের শরীর ৮০ থেকে শতভাগ পুড়ে গেছে,আগুনের সূত্রপাত গ্যাস থেকে ।

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের শরীর ৮০ থেকে শতভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে।
শুক্রবার ১১টার পর এ তথ্য জানা যায়।
আগুনে ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে এসি বিস্ফোরেণর ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে মসজিদের কাছের বৈদ্যুতিক ট্রানসফর্মারে বিস্ফোরণ ঘটে।
সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে এসির বিস্ফোরণও ঘটে। মুহূর্তে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন। দগ্ধ হন মসজিদের ইমাম মালেক আনসারী (৬৫) ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), ফটো সাংবাদিক নাদিম হোসেনসহ (৪২) ৩৭ জন।
আহতদের প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।
তবে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন।
স্থানীয় ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী জন্টু জানান, হঠাৎ বিস্ফোরণের পরপরই আমি ঘটনাস্থলে এসে দেখি মসজিদের ভেতরে একের পর এক লোকজন পড়ে আছে। ট্রানফর্মারের ভেতরে থাকা গরম তেল ভেতরে পড়ে অনেকে দগ্ধ হয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর দগ্ধ রোগীদের ১০০ শয্যা হাসপাতালে আনা হলে ডাক্তার কাউকে ধরেও দেখেনি।
ফ্লোরে বসিয়ে রাখা হয়। পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, রাত ৯টার পর একের পর এক আগুনে পোড়া রোগী আসছিলো। তাদের সবার নাম লিপিবদ্ধ করা হয়নি। তাদের অনেকের শরীরের ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গেছে ।
তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দেশ রূপান্তরকে জানান, সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদে রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করে এসিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ সময় প্রায় ৪০ জনের শরীর পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে।
রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া  জানান, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনকে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থাই আশংকাজনক। প্রত্যেকের শরীরের ৮০ থেকে শতভাগ দগ্ধ হয়েছে।
ফায়ার বিগ্রেডের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, দেড় টনের ছয়টি এসি ছিল। সব একসঙ্গে বিস্ফোরিত হয়েছে।
এসিতে ব্যবহৃত ফ্রেয়ন গ্যাসের অস্থিত্ব আমরা মসজিদের ভেতরে বাতাসে পেয়েছি।
এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল আহসান জানান।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায়  ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত ৩৭ দগ্ধ রোগী ইনস্টিটিউটে এসেছেন।
তাদের অধিকাংশের শরীর মারাত্মকভাবে দগ্ধ রয়েছে।

বিষয়- ঘটনা-দুর্ঘটনা, বিশ্ব মুসলিম অগ্নিকান্ড

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর