বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি’র ফ্যামিলি ডে সম্পন্ন

logoআলমগীর কবীররবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩, রাত ২:২১ সময় 0419
গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি’র ফ্যামিলি ডে সম্পন্ন

গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমিতি’র ফ্যামিলি ডে সম্পন্ন

আলমগীর কবীর:
শনিবার ৩০ ডিসেম্বর২০২৩ইং সকাল ১০ ঘটিকায় গাজীপুরে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রাণের সঞ্চয়ী সংগঠন গাজীপুর সাংবাদিক বহুমুখী কল্যাণ সমবায় সমিতির বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দিনব্যাপী গাজীপুর শহরের নীলের পাড়াস্থ সবুজ ছায়া পিকনিক স্পটে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাংবাদিক সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলী ডে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। সকাল ১০টার মধ্যে সকল সদস্যবৃন্দ তাদের পরিবার-পরিজন নিয়ে রিসোর্টে একত্রিত হন এবং নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উপভোগ করেন।

সমিতির সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত'র সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমিতির সভাপতি ফজলুল হক বাদল দিনের কর্মসূচীর শুভ সূচনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্যামিলি ডে অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা দৈনিক মুক্ত বলাকার পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন,ফ্যামিলি ডে অনুষ্ঠানের আহবায়ক মোঃ কামাল হোসেন বাবুল, সমিতির কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মোল্লা, কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী ভূূঁইয়া, সহ-সভাপতি আব্দুল গাফফার,আলমগীর কবীর,কাজী আব্দুল মান্নান,রেজানুর ইসলাম,কামাল উদ্দিন প্রমুখ।

পরে সমিতির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মোহনের পরিচালনায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। তাকে সার্বিক সহযোগিতা করেন- নুরুল ইসলাম সবুজ, আব্দুর রহমান, হাইউল উদ্দিন খান, মোল্লা রশীদ,সুরুজ্জামান রাসেল ।

দুপুরের খাবার পরিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন-কাজী আব্দুল মান্নান,জিসান ও মনিরুজ্জামান মনির।

দ্বিতীয়পর্বে শুরু হয় মনোরম পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাভিনেতা মোঃ মজিবুর রহমান রানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন- মাহমুদা ইয়াসমিন নীপা, মল্লিকা ও জুঁই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক ইত্তেফাকের মোঃ মুজিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মোঃ খায়রুল ইসলাম, দৈনিক জনকন্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন, দৈনিক সময়ের আলোর মিলটন খন্দকার, দৈনিক মুক্ত সংবাদের সৈয়দ মোকসেদুল আলম লিটন,ডেইলী নিউজ টাইমের মাহতাব উদ্দিন আহমদ, দৈনিক কন্ঠবাণীর সম্পাদক মোঃ জানে এ আলম, দৈনিক যায়যায় দিনের বায়েজীদ হোসেন, ডেইলী মনিং গ্লোরীর শফিকুল ইসলাম জিতু। পরিশেষে ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংবাদিকদের মাঝে মূল্যবান উপহার প্রদান করা হয়। 

বিষয়- জাতীয়, গণমাধ্যম, প্রতিষ্ঠা বার্ষিকী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর