শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে মানুষ গড়ার কারিগর এখন ভূমিদস্যুর কবলে,আদালতের ন্যায় বিচার একমাত্র ভরসা

logoখবরের সময় ডেস্ক:রবিবার, ২০ এপ্রিল ২০২৫, রাত ১১:৩ সময় 0287
গাজীপুরে মানুষ গড়ার কারিগর এখন ভূমিদস্যুর কবলে,আদালতের ন্যায় বিচার একমাত্র ভরসা

গাজীপুরে মানুষ গড়ার কারিগর এখন ভূমিদস্যুর কবলে,আদালতের ন্যায় বিচার একমাত্র ভরসা

:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন বাগেরহাট মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষক পরিবার এখন দিশেহারা । সরকার বাহাদুরের সকল নিয়ম কানুন যথাযত অনুসরণ করে ক্রয়কৃত জমি ভোগ দখলে থাকা সত্বেও প্রাণহানির আশংকায় তটস্থ দিনমান । এ যেনো মগের মুল্লুক ! 

এ ঘটনাটি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ,কাপাসিয়ার রায়ত ইউনিয়নের এক শিক্ষক পরিবারের জমি সংক্রান্ত বিয়য়ে ।

 একজন অবসর প্রাপ্ত শিক্ষক জীবনের শেষ প্রান্তে এসেও জমিজমার পাশাপাশি পরিবারসহ অনিরাপত্তায় ভূগছেন । সময়ের সাতকাহনে বাধা শিক্ষকতা পেশায় নানা চড়াই উৎড়াই পেরিয়ে একখন্ড জমি ক্রয় করেছিলেন । সুখের নীড় গড়ার প্রত্যাশায় এখন গুড়ে বালি । 

জানা যায়, কাপাসিয়া উপজেলার রায়েত ইউনিয়ন যুবলীগ কর্মী, ভূমিদস্যু মামুন (৩৫) এবং তার ছোট ভাই ছাব্বির (২৭)-এর দখল চেষ্টার শিকার ঐ শিক্ষক পরিবার । সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়ংকর অভিযোগের চিত্র। মামুন বহুদিন ধরেই এলাকার নিরীহ মানুষের জমি, এমনকি সরকারি রাস্তা পর্যন্ত দখল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষক দম্পত্তি, যাদের জীবনের শেষ অধ্যায়ে চাহিদা ছিল শুধু একটু শান্তি,একটু নিরাপত্তা কিন্তু তা যেন অধরাই থেকে যাচ্ছে ভূমিদস্যুদের থাবায়।

বিরোধপূর্ণ জমির সংক্ষিপ্ত বিবরণ 

ভুক্তভোগী ইমারত (৬৫) ও তার স্ত্রী মাজেদা(৫৭) এই প্রতিবেদককে জানান, বাগেরহাট মৌজার আরএস ১৪৪ খতিয়ানে ২৩৯নং দাগে রেকর্ডীয় মালিক আব্দুল ছাত্তারের কাছ থেকে রেজিস্ট্রিকৃত ৯৫৫১নং দলিলে ৯ শতাংশ ও ১০০৪৫নং দলিলে ৪.৫০ শতাংশ আরেক আর.এস রেকর্ডিয় মালিক চাঁন্দু মিয়ার কাছ থেকে ৯৫৬৬নং দলিলে ১০.৫০ শতাংশ ও ৮৭৮ নং দলিলে উল্লেখিত খতিয়ানে মাজেদার নামে ৩.৫০ শতাংশসহ সর্বমোট ২৭.৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছেন।

পরবর্তী সময়ে ইমারত ৯৫৫১নং দলিলের সম্পত্তি হইতে তার স্ত্রী মাজেদাকে ৯৫৬৩ দলিলের মাধ্যমে ৪.৫০ শতাংশ সম্পত্তি হেবাদান করেন। ২০/২/২০১৮ ইং তারিখে এসি ল্যান্ড অফিস হইতে নিজেদের নামে নামজারি করে ৪৮৪ নং জোত খুলে নিয়মিত খাজনা পরিশোধ করে বিগত ৪০ বছর ধরে ভোগদখলে আছেন। রেকর্ড ও কাগজপত্রে দেখা যায়, আব্দুল ছাত্তার ও চাঁন্দু মিয়া উভয়েই মামুনের আপন চাচা ও উভয়েই আর.এস রেকর্ডিয় মালিক।  আব্দুল ছাত্তার ও চাঁন্দু মিয়ার বিক্রিত জমি জমির সাথে মামুনের কোন সম্পর্ক নাই। মামুনের পিতা নুরুল ইসলাম আর.এস ১৪৪ খতিয়ানে হিস্যায় ৫৮ শতাংশ সম্পত্তি থেকে ৩৯৫নং দলিলে আক্কাস আলীর নিকট ২৪.৫০ শতাংশ, ১০৫নং দলিলে ২.৬২৫ শতাংশ,  ৩৯৮নং দলিলে ১.৭৫ শতাংশ সিদ্দিকুর রহমানের নিকট বিক্রয় করে নি:সত্ববান হন ।
ভোক্তভোগির জামাতা ইকবাল বলেন, ২০২২ সালের শুরুতে জমির গাছ বিক্রির সময় মামুন গং এসে বাধা দিলে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জমির বৈধতা প্রমাণে কাগজ চাইলে মামুন কিছুই দেখাতে পারেনি। 

এরপরও দখলচেষ্টা চালালে ভুক্তভোগী পরিবার গাজীপুর আদালতে ফৌঃকাঃ ১০৭ ধারায় (পি-১২৩/২২) মামলা করেন। আদালত মুচলেকা গ্রহণ করে নিষ্পত্তির আদেশ দেয়। আদালতের আদেশ উপেক্ষা করে মামুন গং পূণরায় জমিতে অনধিকার প্রবেশ করে গাছ কেটে নেয় ও দখলের চেষ্টা করলে পরিবারের পক্ষে ফৌঃকাঃ ১৪৫ ধারায় (৯৮/২২) মামলা হয়। আদালত এসি ল্যান্ড কাপাসিয়ার মাধ্যমে সরেজমিন তদন্ত করে মালিকানা ও দখল নিশ্চিত করে ৯/১১/২২ তারিখে প্রসেডিং মোঃনং ১৫৮/২২ দ্বারা মামুনদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তদন্তকালে মামুনের আপন চাচাত ভাই-বোন, আব্দুল ছাত্তারের মেয়ে শাহনাজ ও চান্দু মিয়ার ছেলে আশরাফুল স্বশরীরে উপস্থিত থেকে তাদের বাবার জমি বিক্রয়ের বিষয়টি স্বীকার করে স্বাক্ষ্য দেন।


তিনি আরো্ জানান, আদালতের দুইটি আদেশ অমান্য করে মামুন গং একাধিকবার জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে গেছে, জমিতে লাগানো শতাধিক সুপারি গাছ সহ অন্যান্য জাতের কয়েকশত চারা গাছ কেটে ফেলে । মামুন গংদের বাধা দিতে গেলে রামদা নিয়ে তেরে আসে। প্রত্যেকটি ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বর্তমান ও সাবেক এবং মহিলা মেম্বারকে সরেজমিনে দেখানো হয়েছে । ইউনিয়ন পরিষদ ও কাপাসিয়া থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জমি বেদখলের আশঙ্কা, সেই সঙ্গে যে কোনো সময় মামুন গং-এর হাতে পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কাও রয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও জানান,আমরা ন্যায় বিচার প্রত্যাশী, আমাদের নিরাপত্তাসহ স্বাভাবিক জীবনে ফিরতে চাই । অদৃশ্য শক্তির প্রদর্শন কিংবা প্রশাসনের পক্ষপাতিত্ব কাম্য নয় । 
৫ আগস্ট ২০২৪ইং গণঅভ্যুত্থানের পরেও ন্যায়বিচার কি এখনো কেবল কাগজেই থাকবে ?  বিচারিক আদালতে ন্যায় বিচার বাস্তবায়ন না হলে একজন সাধারণ মানুষ কোথায় যাবে ? এ বিষয়ে মামুনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করনেনি।

বিষয়- দেশগ্রাম, জনদূর্ভোগ, খবরের সময় ডেস্ক, আইন ও আদালত

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর