বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি শিশু নোমান

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, রাত ৯:২৭ সময় 0361
গাজীপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি শিশু নোমান

গাজীপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি শিশু নোমান

খবরের সময় ডেস্ক:

গত ৩ এপ্রিল আব্দুল্লাহ নোমান নামের ৮ মাসের এক শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায় একই বাসার ভাড়াটিয়া আইরিন নামের এক মহিলা। চুরি হওয়ার প্রায় ১৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশু নোমানের কোন হদিস মেলেনি। সন্তানের শোকে পাগল প্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের ধারে ধারে হন্যে হয়ে ঘুরছে শিশু নোমানের অসহায় বাবা-মা। শিশু নোমান চুরির ঘটনায় গাজীপুরে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


 জানা যায়,গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় বসবাসরত ভাড়াকৃত বাসা থেকে চুরি হয় শিশু আব্দুল্লাহ নোমান(৮ মাস)। খোঁজ নিয়ে জানা যায়,চুরির ঘটনায় প্রশাসনের একাধিক সংস্থা শিশু নোমানকে উদ্ধার এবং অভিযুক্ত নারী চোর আইরিনকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয় থানা পুলিশ বলছে,শিশু নোমানকে উদ্ধার এবং অভিযুক্ত নারী চোরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 


চুরি যাওয়া শিশু নোমানের পরিবার সূত্রে জানা যায়,শিশু নোমানের বাবা পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কর্মরত আছেন। কর্মের সুবাদে পরিবার নিয়ে শিশু নোমানের পিতা মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের নাওজোড় এলাকার ফরিদ মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছে।


 অপরদিকে, অভিযুক্ত নারী চোর আইরিন তার স্বামীকে নিয়ে একই বাসার পাশের রুমে বসবাস করে আসছিলো। গত ৩ এপ্রিল২০২৪ইং দুপুরে শিশু নোমানের মা তাকে গোসল করিয়ে রুমের খাটে রেখে কাপড় ধৌত করার জন্য গোসলখানায় যায়। সেখান থেকে ফিরে এসে নোমানকে যথাস্থানে দেখতে না পেয়ে বাসার খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারে,আইরিন তার সন্তানকে চুরি করে পালিয়েছে।


 এ ঘটনায় শিশু নোমানের পিতা মোক্তার হোসেন বাদী হয়ে গত ৪ এপ্রিল২০২৪ইং আইরিনকে অভিযুক্ত এবং আরো অজ্ঞাতনামা ২/৩ জনের নামে গাজীপুর মহানগরের বাসন থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান পরিচালনা করে আইরিনের স্বামী আবু সাইদকে গ্রেফতার করে।


শিশু নোমান চুরির ঘটনায় অভিযুক্ত পলাতক নারী চোর মোসা: আইরিন(৩৪) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নতুন অনন্তপুর গ্রামের আফজাল হোসেন ওরফে খয়বর আলীর মেয়ে। 


গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,শিশু নোমান চুরির ঘটনায় থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়- অপরাধ, নারীও শিশু নির্যাতন, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর