বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর সিটিকে অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা :মেয়র জাহাঙ্গীর আলম

logoশেখ রাজীব হাসান টঙ্গী,গাজীপুরশনিবার, ১৬ অক্টোবর ২০২১, রাত ১১:২৭ সময় 0337
গাজীপুর সিটিকে অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা :মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটিকে অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা :মেয়র জাহাঙ্গীর আলম

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
 গাজীপুরে ৩টি মন্দিরে দুর্বৃত্তের হামলায় প্রতিমাসহ বিভিন্ন মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে।স্থানীয় সুত্র জানায়,বৃহষ্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আনুমানিক ৪/৫ শত’লোক লাঠিসোটা নিয়ে কাশিমপুর থানা এলাকায় পরপর তিনটি মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সঙ্গে জড়িত ১৯জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃতদের মধ্যে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার ১৬জন শ্রমিক রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জিএমপি,পুলিশ প্রশাসন।
মন্দিরে ভাংচুরের ঘটনার খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির ও গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।   


এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো.জাকির হাসান ও গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন সাহা জানান,বৃহষ্পতিবার সকালে সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার এলাকায় পরপর তিনটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি মন্দিরের সবগুলো প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। অন্য দু’টি মন্দিরে প্রতিমার কিছু কিছু অংশে ভাংচুর করেছে তারা। এসময় এলাকাবাসী হামলাকারী ১৯জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পূজামন্ডপ ভাংচুরের ঘটনায় আটককৃতরা হলো-কুষ্টিয়ার আল আমিন (১৯),সিরাজগঞ্জের ফরহাদ হোসেন শেখ (২৬) ও পাষান মিয়া (৩০), নাটোরের রিমন পাটোয়ারি (২১),বগুড়ার মাসুদ রানা (২৭) ও মোঃ মাসুদ (২৫), সিরাজগঞ্জের ইব্রাহিম হোসেন (২৫), আব্দুল মমিন শেখ (২১) ও জাহিরুল ইসলাম শেখ (৩০),ময়মনসিংহের বিল্লাল হোসেন (২১),বগুড়ার মোঃ রিপন মিয়া (১৯), সিরাজগঞ্জের শামীম রেজা (২৫) ও রেজাউল করিম (৩০),পঞ্চগড়ের আলমগীর কবীর (২৮),সিরাজগঞ্জের সোহাগ (২৬) এবং জামালপুরের অরিছুল আলম (২৬)।
উপরোক্ত সবাই গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় থাকে এবং স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার কর্মী। অপর আটককৃতরা হলো-গাজীপুরের শাকিল আহমেদ (২৫) এবং রাণীশংকৈল থানার মোঃ রাসেল (২১)।
কাশিমপুর বাজারের পালপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কাশিমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুরের পালপাড়া নামাবাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি পরিমল পাল জানায়, পূজারিরা মন্দিরে পূজা করছিলেন,এসময় হঠাৎ করেই সকাল ৭টার পর কয়েকশ’লোক লাঠিসোটা নিয়ে মন্দিরে প্রবেশ করে হামলা চালায়। কেউ কিছু বুঝে উঠার আগেই লক্ষী ও অসূরের প্রতিমা ভাঙচুর করে। এসময় পূজারিরা বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের মারধর করে তাড়িয়ে দেয়। এরপর কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ী সুবল দাসের পারিবারিক মন্দিরে এবং পালপাড়া নামাবাজার সার্বজনীন দূর্গা মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা এ দু’টি মন্ডপের প্রতিমা ও শব্দযন্ত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও উল্টে ফেলে দিয়ে তছনছ করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ তিনটি পরিদর্শণ শেষে বলেন,গাজীপুর সিটিকে অস্থিতিশীল করার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমাদের দেশে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই। হিন্দু মুসলমানসহ সকল ধর্মের আমরা ভাই ভাই, যার যার ধর্ম সে পালন করবে। গাজীপুর সিটি কর্পোরেশনসহ সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল পরিকল্পিত ভাবে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা কোন অবস্থাতে মেনে নেওয়া হবে না। এ ঘটনায় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি ও তাদের মদদ দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি।
জাহাঙ্গীর আলম বলেন, ক্ষতিগ্রস্ত তিনটি পূজামন্ডপে আগামী লক্ষীপূজা ও কালীপূজা উদযাপনের জন্য যত টাকা খরচ হয়,তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহন করা হবে। গাজীপুর মহানগরের ১৪৭টি পূজামন্ডপে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছি। আমরা মহানগর ও ওয়ার্ড ভিত্তিক যে হিন্দু কমিটি আছে তাদের সঙ্গে আলাপ করে তাদের ধর্মীয় কাজটি যেন ভাল করে করতে পারে সেজন্য একসঙ্গে কাজ করছি।
গাজীপুর জেলা প্রশাসক এস,এম তরিকুল ইসলাম বলেন, ৩টি মন্দিরে হামলা চালিয়ে ভাংচুরের খবর পেয়ে ঘটনা¯’ল পরিদর্শণ করি। ভাংচুর করা মূর্তিতে পূজা করা যেমন সম্ভব নয়,তেমনি এ মুহুর্তে প্রতিমা বানানোও সম্ভব নয় বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তারা ঘট বসিয়ে পূজা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শণ করে জানতে পেরেছি ৪/৫ শ’ লোক পূজা মন্ডপে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় ১৯জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, ঘটনা-দুর্ঘটনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর