শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে মাদক ব্যবস্যা কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

logoখবরের সময় ডেস্কশনিবার, ৮ মার্চ ২০২৫, রাত ১১:৩৮ সময় 0207
গাজীপুরে মাদক ব্যবস্যা কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

গাজীপুরে মাদক ব্যবস্যা কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩


খবরের সম ডেস্ক:

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৪ নং ওয়ার্ডের হাজির পুকুর এলাকার মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সরেজমিনে ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়,গত বৃহস্পতিবার এলাকায় দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা দাওয়া হয়েছে। হাজির পুকুর মুন্সিবাড়ির টি এন এন্টারপ্রাইজ ফ্যাক্টরির মালিক বলেছেন, ট্যাবলেট ব্যবসাকে কেন্দ্র করে রাতে ফ্যাক্টরির জানালার কাচঁ ভেঙেছে সন্ত্রাসীরা।

দোকানদার নাজিমুদ্দিন বলেন,দোকান ভাঙচুর ও ক্যাশ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে গেছে। থানায় অভিযোগ আছে।

বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে গাজীপুর টেকনিক্যাল কলেজের ছাত্র শামীম হোসেন (১৯)কে কুপিয়ে জখম করেছে ইউনুস ও জাহাঙ্গীর মোল্লার সন্ত্রাসী গ্রুপ। তাদের হাতে থাকা লোহার পাইপ, রট, চাপাতি, চায়নিস কোরাল ও রামদা নিয়ে  হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে যখম ও মাথায় রামদা দিয়ে কোপ দেয়। পরবর্তী সময়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় থাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতের মাথায় ছয়টা সেলাই লেগেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকার সাধারণ মানুষ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

আতংক সৃষ্টি করার লক্ষে পথচারির গতিপথ রুদ্ধ করে অর্তকিত আক্রমণ চালায় হামলাকারীরা। জানা যায় আলিফ হাসান এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে নিয়ে আসার পথে জাহাঙ্গীর মোল্লা লোকজন হাতে ও পায়ে রাম দা দিয়ে কোপ দেয়। তারপর ইউনুস ও জাহাঙ্গীর মোল্লা রড দিয়ে এলো পাতারি আঘাত করতে থাকে। পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাটানো হয়। আহত ব্যক্তির হাতের একটা আঙ্গুলের রগ কেটে গেছে এবং হাতে চারটা আঙ্গুলে সেলাই লেগেছে। 

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ৩৫ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন  খালেদা জিয়া, জিয়া ও তারেক রহমানের ছবিসহ আমার ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেছে। জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে আওয়ামী শ্রমিক লীগের ৩৪নং ওয়ার্ড সহ-সভাপতি ইউনুছ আলী সহ তার দলবল নিয়ে অফিস ভাঙচুর করে। জাহাঙ্গীর মোল্লা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের সহচর। তবে ফারুক খান বলেছে ঘরোয়াভাবে এর সমাধান করবো।

পরিচয় গোপন রেখে এলাকাবাসী আরো জানায়, জাহাঙ্গীর মোল্লা নিজেকে জাহির করার জন্য নিজ হাতে রামদা নিয়ে এলাকায় দু একদিন পরপর মহড়া দেয় এবং তার দলবলের সাথে আগ্নেয়াস্ত্র থাকে, যা সিসি ফুটেজের আপনারা দেখতে পাবেন এবং অল্প কিছুদিন  আগে ইস্ট ওয়েস্ট গার্মেন্টস এবং এলিট গার্মেন্টসের জুট ব্যবসা দখলের কেন্দ্র করে ধাওয়া পাল্টার ঘটনা ঘটায়। সিসি ফুটেজগুলো বর্তমান সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর মোল্লার সাথে মোবাইলে কথা বললে, তিনি মোবাইলে কথা বলতে অসীকৃতি জানান।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, ইতিপূর্বে  জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

বিষয়- রাজনীতি, আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর