শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে কলেজের অধ্যক্ষসহ সাত প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকেবুধবার, ২৮ আগস্ট ২০২৪, দুপুর ৪:১৮ সময় 0232
পীরগঞ্জে কলেজের অধ্যক্ষসহ সাত প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পীরগঞ্জে কলেজের অধ্যক্ষসহ সাত প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


 মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১ টি  কলেজের অধ্যক্ষ ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  অপসারণ, অনিয়ম, ও নিয়োগ বাণিজ্যোর বিরুদ্ধে মানববন্ধন , বিক্ষোভ মিছিল ও রংপুর - ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের বেণী মাধবসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ পারুল আক্তার পারভিন ও আব্দুল্যাপুর জান মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত,  স্কুলের  জমির ফসল , সরকারি বরাদ্দের হিসাব , ৪ টি পদের নিয়োগ বাবদ অধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল সহকারে রংপুর - ঢাকা মহাসড়ক ৪ ঘন্টা ব্যাপী অবরোধ করে শ্লোগান দিতে থাকে।

ফলে শত শত  যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকলে , সেনাবাহিনী ঘটনা স্থলে গিয়ে আটকে পড়া যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। 
একই ভাবে গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহকারে পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট স্বারক লিপি দিয়েছেন। ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকার পরেও ক্ষমতার দাপটে তৌহিদুল ইসলাম কম্পিউটার শিক্ষক পদ হতে  সকল নিয়ম নীতি উপেক্ষা করে প্রধান শিক্ষক পদে নিজেই নিয়োগ নেন , নেই তার বি এ বি এড সার্টিফিকেট , এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক পদে তার মামা রুহুল আমিন কে গোপনে নিয়োগ দেন। ৮/১০ বছর পার হলেও রুহুল আমিন স্কুলে একদিনও উপস্থিত না হয়ে নিয়মিত বেতন ভাতা গ্রহন করেছেন।

ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম,পান বাজার ডি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাইজিদ এবং মাদারগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ তাজুল ইসলাম শামিম এর বিরুদ্ধে অর্থ আত্মসাত,নিয়োগ বাণিজ্য, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কয়েক টি মামলা হয়েছে।

 ঐ কলেজের  অধ্যক্ষ ও বিদ্যালয়ের  প্রধান শিক্ষক দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন আন্দোলন কারিনা প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


বিষয়- দেশগ্রাম, অনিয়ম /দুর্নীতি প্রতিবাদ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর