শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

এখন অনেকের সুর পাল্টে যাচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪, রাত ৮:৮ সময় 0237
এখন অনেকের সুর পাল্টে যাচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী

এখন অনেকের সুর পাল্টে যাচ্ছে:স্বরাষ্ট্রমন্ত্রী


নতুন মন্ত্রিসভায় টানা তৃতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ রোববার প্রথমবারের মতো দপ্তরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন মন্ত্রণালয়ের ফটকে তাকে ‘হাউজ গার্ড’ দেয় একদল পুলিশ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন টানা চতুর্থবারের মতো সেতুমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো দপ্তরে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আসবে আমরা জানি। এখন বিদেশিদের নানান ধরনের চাপ আসবে.দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় পেলে চলবে না।

সাহস রাখতে হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলেছেন যথার্থই বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে সবকিছু মোকাবিলা করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখেছেন, যারা আগেও যারা অনেক ধরনের কথা বলেছেন তাদের সুর আবার পাল্টে যাচ্ছে। একটু একটু করে তারা ভিন্ন সুরে কথা বলছেন। এসবই হচ্ছে প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার দূরদর্শী সিদ্ধান্তই এসবের মূল কারণ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা ২০১৪ ও ২০১৫ সালে দুটি বছর অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যারা দেশকে একটা বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে অগ্নিসন্ত্রাস করছে, এটা নতুন কিছু নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এসব মোকাবিলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার যে প্রচেষ্টা, সেখানে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। প্রধানমন্ত্রীকে সেদিন মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করেছিলেন। একারণে যে, তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত রাষ্ট্র উপহার দেবেন।

আজ তাই হয়েছে, বাংলাদেশ বদলে গিয়েছে। আর বৈদেশিক চাপ সবসময় থাকে। এগুলোর অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো মোকাবিলা করেই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন। তিনি বলেন, সাসটেইনেবল সিকিউরিটি দিতে পারলে সাসটেইনেবল পিস আমরা দিতে পারবো। সবাই বলেছেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে হলে সাসটেইনেবল পিস দিতে হবে।

বিভিন্ন সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ফায়ার সার্ভিস অনেক উন্নত হয়েছে। আধুনিক সরঞ্জামে সজ্জিত ফায়ার সার্ভিস ঘটনার সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে। কারাগারগুলোতে অনেক সমস্যা ছিল। সেগুলোর অনেকগুলো সমাধান করে ঢেলে সাজানো হয়েছে। এখন সবগুলো সুনিয়ন্ত্রিত। এ সময় সাংবাদিকদের কৃতিত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন। সাংবাদিকরাও সহযোগিতা করেছেন।

বিষয়- রাজনীতি, জাতীয়, গণমাধ্যম, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর