শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাত্র ১৫মিনিটে মানববন্ধন শেষ

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, রাত ১:৪ সময় 0150
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাত্র ১৫মিনিটে মানববন্ধন শেষ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাত্র ১৫মিনিটে মানববন্ধন শেষ

পুলিশের বাধার মুখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মাত্র ১৫মিনিটে মানববন্ধন শেষ হলো ফরিদপুরে বিএনপি‘র আয়োজিত মানববন্ধন। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। 

রোববার (১০ ডিসেম্বর)২০২৩ সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট পাড় এলাকায় আইনজীবী সমিতির ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিক পরিবারের স্বজনদের’ এই মানববন্ধনে নেতাকর্মীরা জড়ো হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বেশ কিছু নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে কোর্ট চত্বরে সকাল ১০টা ১৫ মিনিট থেকে জড়ো হতে থাকেন। ওই সময়ই উপস্থিত নেতাকর্মীদের মাঝে মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদের পরিচালনায় অংশগ্রহণকারী ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। 

বিএনপির নেতাকর্মীরা জানান, সকাল ১০টা ৩০ মিনিটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ও গোলাম রব্বানী বক্তব্য দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। মাত্র ১৫ মিনিট সভা করার পর ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা সেখানে এসে বিএনপির নেতাদের জানান, অনেক সময় মানববন্ধন করেছেন আর এখানে দাঁড়ানো যাবে না। আর এক মিনিটও মানববন্ধন করা যাবে না বলে আয়োজকদের জানায় পুলিশ। 


এ সময় বিএনপির নেতাকর্মীদের দ্রুত ওই জায়গা ত্যাগ করতে বলে পুলিশ। তবে বিএনপির কর্মীরা সেখান থেকে না যাওয়ায় পুলিশ মানববন্ধনে বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। পরে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই সেখান  থেকে সটকে পড়েন বিএনপির নেতাকর্মীরা। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মানববন্ধনটি পণ্ড হয়ে যায়। 

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদ বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ ১৫ মিনিটও দাঁড়াতে দেয়নি। আমরা এ কেমন গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি যেখানে একটি মানববন্ধন আমরা ঠিকমত করতে পারব না।

তিনি বলেন, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দিয়ে ক্ষমতাসীনদের প্রতি আনুগত্যের প্রমাণ রেখেছে।
এসব অভিযোগ অস্বীকার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, কোর্ট চত্বরে সবসময়ই পুলিশ থাকে। সেখানে বিএনপি কোনো মানববন্ধন করেছে বলে আমার জানা নেই।

বিষয়- রাজনীতি, আলোচনা, অভিযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর