শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৫০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবুধবার, ২ এপ্রিল ২০২৫, রাত ৯:৪ সময় 0243
চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদা দাবীর সুপার এডিট করা অডিও ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
 গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নাদের হোসেন মাষ্টার সুপার এডিট করা চাঁদা দাবির অডিও কথোপকথন ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১ এপ্রিল ) বিকেলে উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা অডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।


নাদের হোসেন মাষ্টার আরও বলেন, আমি এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে। নদীতে ড্রেজার মেশিন চালানোর জন্য চাঁদা দাবির একটি ভূয়া অডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কখনোই চাঁদা দাবির সঙ্গে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এই অডিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। যা এক ধরনের ডিজিটাল প্রতারণা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন মণ্ডল বলেন, ফ্যাসিস্ট পলাতক হাসিনার দোসররা ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সুপার এডিট করা অডিও ছড়িয়েছে। আমি কল করার সময় সেখানে উপস্থিত ছিলাম। ব্রহ্মপুত্র নদ খননের প্রকল্প চলমান থাকার সময় ৫ আগস্টের পর সরকারের লোকজন পালিয়ে যায়। জমির মালিক কৃষকেরা ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন এবং আমাদের কাছে সহযোগিতা চান। আমরা ড্রেজার মালিক নাঈম হোসেনকে ফোন দিয়ে দ্রুত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলি। কিন্তু কুচক্রী মহল আমাদের সভাপতির কথোপকথন সুপার এডিট করে মাত্র ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে আওয়ামী লীগের দোসররা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অথচ তাদের দল আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি, কৃষকদের চর দখলসহ নানা অনিয়ম করেছে।
ড্রেজার মেশিনের মালিক নাঈম হোসেনের সঙ্গে সরাসরি ও মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তারিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মসিউর রহমান, সদস্য সচিব আলম মিয়া, জমির মালিক রহুল আমিন খন্দকার, আঃ রশিদ, মুকুল হোসেন, আশরাফ হোসেন ও বাদশা মণ্ডলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নাদের হোসেন মাষ্টারের একটি কথোপকথন ভাইরাল হয়, যেখানে তাকে ড্রেজার মেশিন চালানোর জন্য চাঁদা দাবি করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে।

বিষয়- রাজনীতি, দেশগ্রাম, সংবাদ সম্মেলন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর