বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আজকের দিনটি বিশ্বজুড়ে ভালোবাসার

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২, সকাল ৫:২ সময় 0458
আজকের দিনটি বিশ্বজুড়ে ভালোবাসার

আজকের দিনটি বিশ্বজুড়ে ভালোবাসার

বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারী আজকের এই দিনটি ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইনস দিবস তরুণ-তরুণীদেরই শুধু নয়, বরং সব বয়সের মানুষের ভালোবাসা প্রকাশের দিন। দিনটি স্মরণীয় করে রাখার জন্য সব শ্রেণীর মানুষ নিজের ভালোবাসার স্বরূপ বলতে চান প্রিয় মানুষের কাছে। দীর্ঘদিন ধরে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। দিনটির একটি ইতিহাস মানুষের মুখে মুখে শোনা যায়।
পাশ্চাত্যের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে ভ্যালেন্টাইনস বা ভালোবাসা দিবস। এদিন অধিকাংশ তরুণ-তরুণীকে ফুল, চকলেট, কার্ড, ডলস বা টেডি হাতে নিয়ে ঘুরতে দেখা যায়। ভালোবাসা দিবসে কী করা যায় এই নিয়ে অনেকেই জানতে চান। এদিন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে কোথাও ভ্রমণ করা যেতে পারে। প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উপহার দেয়া যেতে পারে। মেয়েদেরকে দেয়ার মতো উপহার হতে পারে চকলেট, কার্ড, ডলস বা টেডি। আর ছেলেদের দেয়ার মতো উপহার হতে পারে টি-শার্ট, শার্ট, হাতঘড়ি ও মানিব্যাগ। ভালোবাসা দিবসে কোথাও ঘুরতে বের হয়ে একসঙ্গে সময় কাটালে পুরনো অভিমান ভেঙে যাবে। সম্পর্ক আরও শক্তিশালী হবে।
১৪ ফেব্রুয়ারি কোথা থেকে এলো এই প্রশ্নের জবাবে অনেকে বলেন প্রাচীন রোমান উৎসব লোপারকেলিয়াকে কেন্দ্র করে ভালোবাসা দিবস এসেছে। রোমানরা মেয়ে ও বিবাহের দেবতা হিসেবে যোনোর সম্মানে এই উৎসব পালন করতো। এদিন মেয়েরা চিরকুটে ভালোবাসার নোট লিখে কলসের মতো একটি জারে রেখে দিতো যা বিলেটস নামে পরিচিত। এরপর ছেলেরা চিরকুটটি জার থেকে তুলতো। সেই চিরকুটে যে মেয়ের নাম লেখা থাকতো সেই মেয়ের সন্ধানে বের হতো ছেলেরা। একই সঙ্গে সেই মেয়ের নাম ছেলেটি তার শার্টে লিখে রাখতো ও লোকজনকে তার ভালোবাসার মানুষ সম্পর্কে জানিয়ে দিতো।
ভালোবাসা দিবস সম্পর্কে আরেকটি জনশ্রুতি হলো রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস যুদ্ধের জন্য সব ধরনের বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেন। সম্রাটের ঘোষণার প্রতিবাদে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক চিকিৎসক ১৪ ফেব্রুয়ারি এক জুটির বিয়ে সম্পন্ন করেন। এই কারণেই এদিন ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়।
তবে ভালোবাসা দিবসের মূল ইতিহাস হলো চিকিৎসক ও পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে। ইতালির রোম শহরে একজন চিকিৎসক ছিলেন যার নাম ছিলো সেন্ট ভ্যালেন্টাইন। তিনি চিকিৎসাপেশার পাশাপাশি ছিলেন পাদ্রী।
২৬৯ খ্রিস্টাব্দে তখনকার রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস খ্রিস্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের নির্দেশ অমান্য করে ধর্মপ্রচার করেন। ফলে তাঁকে এই অভিযোগে বন্দী রাখা হয়। কারাগারে বন্দী অবস্থায় জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এর মধ্য দিয়ে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়।
কারাবন্দী ভ্যালেন্টাইনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে মৃত্যুদণ্ড দেন। যেদিন তাঁর মৃত্যুদণ্ড হয়েছিলো সেদিনে ছিলো ১৪ ফেব্রুয়ারি। পরবর্তীতে ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ সেন্ট জেলাসিও ভ্যালেন্টাইনকে স্মরণ করে ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন।
একইভাবে ২৩ এপ্রিল সেন্ট জজ দিবস, ১১ নভেম্বর সেন্ট মার্টিন দিবস, ২৪ আগস্ট সেন্ট বার্থোলোমিজম দিবস, ১ নভেম্বর আল সেইন্টম দিবস, ৩০ নভেম্বর সেন্ট অ্যান্ড্রু দিবস ও ১৭ মার্চ সেন্ট প্যাট্রিক দিবস হিসেবে পালিত হয়।

বিষয়- আর্ন্তজাতিক, ইতিহাস ও জীবনী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর