বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বাংলাদেশে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই; তারেক রহমান

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ৩:৪ সময় 0359
বাংলাদেশে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই; তারেক রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই; তারেক রহমান

: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,গণতন্ত্রকে পুন: প্রতিষ্ঠার জন্য বিকল্প কোন পত নেই । আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ইতিহাসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এখন ।

আপনারা জানেন ২০০৭ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী গণতন্ত্রের সারবত্তা ও অন্তর্নিহিত শক্তি তুলে ধরতেই জাতিসংঘ এই দিনকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। আহতদের প্রতি সমবেদনা ও গণতন্ত্রকামী মানুষদের অভিনন্দনও জানান তিনি।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে। তার কালজয়ী দর্শনের কেন্দ্রে ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র। মানবিক মর্যাদা, ব্যক্তি ও বাকস্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যই ছিল প্রকৃত গণতন্ত্রের ভিত্তি। খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নিয়েছিলেন, তবে এজন্য তাকে বারবার স্বৈরতান্ত্রিক আক্রমণ মোকাবিলা করতে হয়েছে।

তারেক রহমান এ প্রসঙ্গে এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্যও তুলে ধরেন অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি অ্যাকশন বাই অ্যাকশন”। তিনি বলেন, নারী-পুরুষ বা যেকোনো লিঙ্গের মানুষের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করাই গণতন্ত্রের মৌলিক শর্ত। গণতান্ত্রিক সমাজে কেউ বঞ্চনার শিকার হলে প্রতিবাদের পরিবেশ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সমানাধিকার প্রতিষ্ঠা পায়।

তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্র হলো একটি সর্বজনীন মূল্যবোধ ও রাজনৈতিক পদ্ধতি। জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিসর নির্ধারণে স্বাধীন ইচ্ছা ও পূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র গড়ে ওঠে। গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন প্রমাণ করেছে যে, গণতন্ত্রকে রুদ্ধ রাখা যায় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ওপর নির্ভর করছে। এজন্য জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূলনীতিগুলোর প্রাতিষ্ঠানিক প্রয়োগই হতে হবে রাষ্ট্র পুনর্গঠনের ভিত্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ এমন এক রাষ্ট্রে পরিণত হবে যেখানে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের সমৃদ্ধি, স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ন্যায়পরায়ণ সমাজ।

বিষয়- রাজনীতি, দেশ/বিদেশ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর