বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

logoখবরের সময় ডেস্কবুধবার, ১৩ নভেম্বর ২০২৪, বিকাল ৭:৪ সময় 0200
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের৭৬তম জন্মবার্ষিকী পালিত

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের৭৬তম জন্মবার্ষিকী পালিত

খবরের সময় ডেস্ক :

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নুহাশপল্লীতে উদযাপন করা হয়েছে। কেক কাটা, মোমবাতি প্রজ্বলন এবং কবর জিয়ারতসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে তার পরিবার, শুভানুধ্যায়ী ও ভক্তরা লেখককে স্মরণ করেন।

মঙ্গলবার দিবাগত রাতে নুহাশপল্লীতে এক হাজার ৭৬টি মোমবাতি জ্বালানো হয়। রাত ১২টা ১ মিনিটে জ্বালানো মোমবাতির আলোর মধ্যে পুরো নুহাশপল্লী আলোকিত হয়ে ওঠে। এরপর সেখানে কেক কাটার মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।প্রতি বছরই হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকে নুহাশপল্লীতে ভক্তদের শ্রদ্ধার্ঘ্য হিসেবে হিমু ও রূপা চরিত্রে সেজে আসেন অনেকে। এ বছরও তাই হয়েছে। তাঁর প্রিয় চরিত্রগুলোকে স্মরণ করে সেদিন শ্রদ্ধা জানান হুমায়ূনের ভক্তরা।

বুধবার সকাল ১২টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদসহ কবর জিয়ারত করেন। সেখানে উপস্থিত ছিলেন লেখকের শুভানুধ্যায়ী ও ভক্তরা। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা শেষে সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং কেক কাটা হয়।

এ সময় মেহের আফরোজ শাওন বলেন, "হুমায়ূন আহমেদ সবকিছু সযত্নে রেখে গেছেন, তবে জাদুঘর নির্মাণের কাজ এখনও সম্পন্ন করা সম্ভব হয়নি। প্রধান কারণ আর্থিক সমস্যা। তবে আমরা আশা করি, আগামী এক-দুই বছরের মধ্যে এই কাজ শুরু ও শেষ করতে পারব।"

তিনি আরও বলেন, "আমি বিশেষ দিনগুলোর চেয়ে সাধারণ দিনগুলোতে হুমায়ূনকে বেশি অনুভব করি। আমাদের সন্তানদের মধ্যে তার অনেক কিছুই প্রতিফলিত হয়, এটা আমি খুব উপভোগ করি।"

নুহাশপল্লী সম্পর্কে শাওন জানান, "হুমায়ূন আহমেদ গাছের প্রতি বিশেষ প্রেম ও ভালোবাসা অনুভব করতেন, এবং নুহাশপল্লী গড়ে উঠেছিল সেই ভালোবাসা থেকেই। এখানে বাংলাদেশে পাওয়ার মতো সব ধরনের গাছই রোপণ করা হয়েছে।"

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। তার পৈত্রিক বাড়ি ছিল কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ছিলেন পুলিশ অফিসার, তাই বিভিন্ন জেলায় পড়াশোনা করতে হয়েছে তাকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিগ্রি লাভ করেন এবং ময়মনসিংহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

কথার জাদুকর হুমায়ূন আহমেদ ছিলেন শিক্ষক, সমাজসেবী, লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, প্রবন্ধকার—সব ক্ষেত্রেই তার অসামান্য উপস্থিতি ছিল। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে মারা যান এবং ২৪ জুলাই নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন।

আজও তার সৃষ্টিশীল কাজগুলো বাঙালি হৃদয়ে জীবিত। হুমায়ূন আহমেদ হয়তো আর নেই, তবে তার সাহিত্য ও কর্ম তার ভক্তদের মনে চিরকাল বেঁচে থাকবে।

বিষয়- জাতীয়, শিক্ষা,সাহিত্য, জন্মদিন খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর