শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:০ সময়
তানিন আফরিনবুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৩১ সময় 0154
গাইবান্ধা জেলার ৫ টি আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৭ টি উপজেলা নিয়ে ৫ টি সংসদীয় আসন । এই সংসদীয় আসনে অংশ নিতে উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা জেলার ৫ টি আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। গত ১১ ডিসেম্বর২০২৫ইং প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর ৫ টি আসনে ৬০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন । জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়,কয়েক দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদ , সতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৫ জন প্রার্থী গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল করেন ।
গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে ১০ জন , সদর-২ আসনে ৮ জন , সাদুল্যাপুর ও পলাশবাড়ী-৩ আসনে ১০ জন, গোবিন্দগঞ্জ-৪ আসনে ৬ জন এবং সাঘাটা ও ফুলছড়ি -৫ আসনে ১১ জন মনোনয়ন ফরম দাখিল করেন।
তারপর যাচাই-বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ২১ জানুয়ারি২০২৬ইং চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচন কমিশন। তারপর থেকে প্রার্থীরা ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।