জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
নজরুল ইসলাম:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরে জিএমপির চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)এর একটি চৌকস দল টঙ্গী থেকে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ২০২৬ইং জিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে টঙ্গীর মধ্য আরিচপুর গালর্স স্কুল সংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তার থেকে আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ইজাজুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এবিষয়ে জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন শেষে আদালতে পাঠানো হবে।