বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

logoখবরের সময় ডেস্ক:রবিবার, ১৭ মার্চ ২০২৪, রাত ৮:৩৯ সময় 0301
গাজীপুরের কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গাজীপুরের কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আমরা তো তাদের সাথে যুদ্ধ করবো যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে শক্রতা না করে দেশের জন্য কাজ করতে হবে। যারা এখনোও দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে কথা না বলে দলের ভেতর কোন্দল সৃষ্টি করছেন ? যারা নৌকা থেকে নেমে গেছেন তাদেরকে ধুলায় করে নৌকায় উঠতে হবে।


গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।  

তিনি আরোও বলেন, দাঙ্গা হাঙ্গামা করে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না। মায়া মমতা ও ভালোবাসা দিয়ে জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। নৌকা মার্কায় নির্বাচন করে কী পাপ করেছি ? নির্বাচনের পর আমার নেতাকর্মীদের উপর মামলা হামলা শুরু হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে  আমাদের আর্দশিত হতে হবে। নতুন প্রজন্ম ভুলেই গেছে স্বাধীনতার ইতিহাস। বিএনপি ইতিহাসকে বিলুপ্ত করতে চেয়েছে, কিন্তু তারা তা পারেনি। দল বিভক্ত হলে কারো কিছু আসে যায় না। যারা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের হাতে নেতৃত্ব দরকার। এদেশের মানুষ অল্প লোভ লালসায় পড়ে অনেক কিছু হারায়, বহুকিছুর বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। ইতিহাসকে বিকৃতি করে লোভে আশ্বিন হয়ে ক্ষমতায় এসেছিলেন বিএনপি।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, যুগ্ম সম্পাদক আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী বশিরউদ্দিন আহমেদ, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক মাহফুজা পারভীন,যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি মো.তানভীর হোসেন প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিষয়- রাজনীতি, সংগঠন, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর