বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম; এবারে কৃষকদের দেড়কোটি কোটি টাকা বিক্রির আশা

logoশাহ্ মোহাম্মদ রায়হান বারী,রংপুর থেকে:সোমবার, ৩০ মে ২০২২, রাত ১১:৪৬ সময় 0239
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম; এবারে কৃষকদের দেড়কোটি কোটি টাকা বিক্রির আশা

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম; এবারে কৃষকদের দেড়কোটি কোটি টাকা বিক্রির আশা

শাহ্ মোহাম্মদ রায়হান বারী,রংপুর থেকে:
সারাদেশে রয়েছে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আমের খ্যাতি, চাহিদাও প্রচুর। দেশ ছাড়িয়ে বিদেশেও রফতানি হচ্ছে অনেক। এই আমের বৈশিষ্ট্য হলো আঁশবিহীন ও অনেক মিষ্টি। এক সময় বদরগঞ্জ উপজেলায় এই আমের চাষ হলেও এখন বৃহত্তর রংপুর জেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে চাষাবাদ শুরু হয়েছে। আম চাষে অনেকের ভাগ্য বদলে গেছে, হয়েছেন স্বাবলম্বী। এরই ধারাবাহিকতায় এবার রংপুর জেলাসহ উত্তরাঞ্চলে আমের ফলন ভালো হয়েছে। এতে খুশি চাষিরা। দেড়কোটি কোটি টাকার আম বিক্রির আশা করছেন তারা। এই আমের আঁশবিহীন, মিষ্টি ও সুস্বাদু। ছাল খুব পাতলা এবং আঁটি ছোট। 
রংপুর নগরীর বড়বাড়ী, সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের কাঁটাবাড়ি, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর, পদাগঞ্জ, কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সর্দারপাড়া ও মিঠাপুকুর উপজেলাসহ বিভিন্ন স্থানে হাঁড়িভাঙ্গা আমের বাগান রয়েছে। পদাগঞ্জ এলাকায় প্রথমে বাণিজ্যিকভাবে হাঁড়িভাঙ্গা আম চাষ শুরু করেন আব্দুস সালাম। তার সফলতা দেখে ওই এলাকার চাষিরা আম চাষ শুরু করেন। এই এলাকার মাটি লাল ও কাদাযুক্ত হওয়ায় বছরে একবার ধান ছাড়া কোনও ফসল উৎপাদিত হতো না। সে কারণে এলাকার সবাই হাঁড়িভাঙ্গা আম চাষ শুরু করেন। এই সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র।  এরপর বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার লাল মাটিতে হাঁড়িভাঙ্গা আমের বাণিজ্যিক চাষ শুরু হয়। এই আম চাষে এলাকার মানুষ এখন স্বাবলম্বী। চাষিদের ভাগ্য বদলে দিয়েছে আম। গত কয়েক বছরে গ্রামের দৃশ্যও বদলে গেছে। এখন আম চাষেই পুরো বছর সংসার চলে তাদের।
এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন। এতে অনুপ্রাণিত হয়ে আম চাষ বাড়িয়ে দিয়েছেন চাষিরা। বর্তমানে বাগানের মালিক, ফড়িয়া, নিরাপত্তাকর্মী, মৌসুমি বিক্রেতা ও পরিবহনকারীরা আম বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শামিমুর রহমান বলেন, ‘এবার রংপুরে এক হাজার ৮৮৭ হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আম চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি। প্রায় ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎপাদিত আমে দেড়কোটি কোটি টাকার ব্যবসা হবে।’
চাষিরা বলছেন, গত দুই বছর করোনার কারণে আমের ন্যায্যমূল্য পাননি। এবার ঝড়বৃষ্টির কারণে অনেক আম ঝরে গেছে। সে কারণে আড়াই হাজার টাকার ওপরে মণ বিক্রি করতে না পারলে তাদের লাভ হবে না। 
সরেজমিনে বদরগঞ্জ উপজেলার পদাগঞ্জ এলাকার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, শত শত একর জুড়ে আমের বাগান। প্রতিটি গাছে ঝুলছে আম। এরই মধ্যে অনেকটা পরিপক্ব হয়ে গেছে। এখন নামানোর অপেক্ষা।
পদাগঞ্জ এলাকার আম চাষি সেকেন্দার আলী ও তার ভাই আসগর আলী জানিয়েছেন, করোনার কারণে গত দুই বছর আম রফতানি হয়নি। বাজার দর কম ছিল। এজন্য তেমন লাভ হয়নি। এবার করোনার সংক্রমণ কমে গেলেও ঝড়বৃষ্টির কারণে ঝরে গেছে অনেক আম। বর্তমানে গাছে যা আছে ভালো দাম পেলে লাভবান হবেন। তাদের তিন একর জমিতে আম বাগান। বাগান থেকে পাঁচ লক্ষাধিক টাকার আম বিক্রির আশা করছেন তারা।
রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, ‘ক্রেতারা সরাসরি বাগান থেকে যাতে আম কিনতে পারেন সেজন্য বিভিন্ন এলাকা থেকে আসা আমের পাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টাকা লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকের বুথ খোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। আম বিভিন্ন স্থানে পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসগুলোর শাখা পদাগঞ্জে স্থাপন করা হয়েছে। বাগান থেকে আম সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে।

বিষয়- আলোচনা, অর্থ ও বানিজ্য,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর