বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধায় 'তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেমঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:১২ সময় 0300
গাইবান্ধায় 'তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত

গাইবান্ধায় 'তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত

তানিন আফরিন ,গাইবান্ধা থেকে:
গাইবান্ধায় 'তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গাইবান্ধা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে এতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে সাবেক সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম শামসুল হুদা।

এসময় তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারেনা। ইতিহাসের শিক্ষার আলোকে মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং অন্যায় অশান্তি বেড়েই চলেছে।

একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। সকল তন্ত্র-মন্ত্র বাদ-মতবাদ ভুলে এখন মানুষকে স্রষ্টার দেওয়া সেই সিস্টেম অর্থাৎ তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছে হেযবুত তওহীদ বলে জানান তিনি।

মতবিনিময়ে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় সভাপতি আশেক মাহমুদ, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন শিরল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান ওপেলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা আরো বলেন গত ৫৩ বছরের ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহুনির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটা সংকটেরও টেকসই সমাধান হয়নি। তাই হেযবুত তওহীদের প্রস্তুতিব তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির মিলন খন্দকার, স্টার নিউজের হেদায়েতুল ইসলাম বাবু, আমাদের সময়ের খাইরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

গনমাধ্যম কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্মিত হেযবুত তওহীদের চলমান কার্যক্রমছর উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।

বিষয়- রাজনীতি, দেশগ্রাম, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর