শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ,১১ প্রতারক গ্রেপ্তার করেছে র‌্যাব

logoখবরের সময় ডেস্ক:বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩, রাত ২:৩৪ সময় 0132
বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ,১১ প্রতারক গ্রেপ্তার করেছে র‌্যাব

বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ,১১ প্রতারক গ্রেপ্তার করেছে র‌্যাব


রাজধানীর বাড্ডা হতে ‘বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা’ নাম ব্যবহার করে আড়ালে ‘এমএলএম’ ব্যবসার মাধ্যমে কয়েক হাজার গ্রাহক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মোঃ আব্দুল কাদের (৪৪)সহ ১১ জন প্রতারক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১


রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার আড়ালে এমএলএম ব্যবসার নামে প্রতারনার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে বলে জানা যায়। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে এসব মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নামের মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল করে। তারা মূলত সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের টার্গেট করে মাসিক ১০,০০০ টাকা থেকে শুরু করে মাসিক ১,২৫,০০০ টাকা পর্যন্ত বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটির দাতা সদস্য বানানোর কথা বলে অনুদান হিসেবে জন প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিতো। এরই মধ্যে প্রায় সহ¯্রাধিক মানুষের কাছে থেকে প্রতারনা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে মর্মে অভিযোগ পাওয়া যায়। এ সকল অভিযোগের প্রেক্ষিতে এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 


 ৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক ১ ঘটিকায় র‌্যাব-১,উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন প্রগতি স্বরনি, মধ্য বাড্ডা এলাকার প্লট নং-৫ (এ-৫), বাড়ী নং-খ-১৮৭,৬ষ্ঠ তালা “বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা” এর অফিসে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূল হোতা ১) মোঃ আব্দুল কাদের (৪৪), পিতা- মৃত লাল মাহমুদ, থানা- দেলদুয়ার, টাঙ্গাইল এবং তার সহযোগী ২) মির্জা নাসির উদ্দিন (২৫), পিতা- মির্জা আব্দুর রহিম, থানা- দেলদোয়ার, জেলাঃ টাঙ্গাইল, ৩) মোঃ মাহফুজুর রহমান (৫০), পিতা- আজিজুর রহমান, থানা- নাগরপুর, জেলাঃ টাঙ্গাইল, ৪) এ আর আব্দুল মোমেন (৪৯), পিতা- উসমান গণি, থানা- লালমনিরহাট, জেলাঃ লালমনিরহাট, ৫) মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, থানা- কাশিয়ানী, জেলাঃ গোপালগঞ্জ, ৬) মোঃ আমজাদ হোসেন (৩৪), পিতা- হামিদুর রহমান, থানা- ইসলামপুর, জেলাঃ জামালপুর, ৭) মোঃ মঞ্জুরুল হাসান খান (৩৫), পিতা-মোঃ আব্দুল মজিদ খান, থানা- নাগরপুর, জেলাঃ টাঙ্গাইল, ৮) মোঃ আব্দুল বারিক (৩৮), পিতা- আব্দুল হাকিম, থানা- বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ, ৯) মোঃ রুহুল আমিন (২৫), পিতা- আব্দুল খালেক শেখ, থানা- টুঙ্গিবাড়ী, জেলাঃ মুন্সিগঞ্জ, ১০) মোছাঃ মুন্নি (৩০), পিতা-মোঃ বাহাদুর, থানা- পীরগঞ্জ, জেলাঃ ঠাকুরগাঁও এবং ১১) মোঃ নিলুফা ইসলাম নিপা (৩৪), পিতা-মৃত সোনা মিয়া, থানা- উত্তরখান, জেলাঃ ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে। এসময় ধৃত অভিযুক্তদের নিকট হতে ০১ জন ভিকটিম,৪ টি কম্পিউটার,৪ টি ল্যাপটপ, ১৭ টি মোবাইল, নগদ ৯৭,৩৮০/- টাকা এবং বিপুল পরিমাণ বিভিন্ন ব্যাংকের চেকবই, ভাউচার, চুক্তিনামা,প্যাড, সীল ইত্যাদি উদ্ধার করা হয়।  


ধৃত অভিযুক্ত মোঃ আব্দুল কাদের (৪৪)’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ২০২০ সালে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন প্রগতি স্বরনি, মধ্য বাড্ডা এলাকার প্লট নং-৫ (এ-৫), বাড়ী নং-খ-১৮৭, ৬ষ্ঠ তালায় “বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা” নামে একটি প্রতিষ্ঠান খুলে। পরবর্তীতে সে “বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থা” এ প্রতিষ্ঠানের আড়ালে বহুল প্রচলিত ‘এমএলএম’ ব্যবহার করে তার ব্যবসার প্রসার ঘটায়। অভিযুক্ত মোঃ আব্দুল কাদের (৪৪) ও তার সহযোগীরা মূলত সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের টার্গেট করে মাসিক ১০,০০০ টাকা থেকে শুরু করে মাসিক ১,২৫,০০০ টাকা পর্যন্ত বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটির দাতা সদস্য বানানোর কথা বলে, অনুদান হিসেবে জন প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিতো। কাজের নামে দাতা সদস্যদের দিয়ে এমএলএম আদলে নতুন দাতা সদস্য সংগ্রহের কাজ করানো হতো। তাদেরকে বলা হতো ৩০,০০০ টাকা দিয়ে দাতা সদস্য হবার পর বেতন ১০,০০০ টাকা হবে। কাজ হিসেবে বলা হত এলাকায় বাল্যবিবাহ হলে কোন দরিদ্র পরিবার অর্থাভাবে মেয়ে বিয়ে দিতে না পারলে এবং নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হলে সংস্থাটির কর্মকর্তাদের জানাতে। এমন সহজ চাকরির আশায় ৩০,০০০ টাকা দিয়ে দাতা সদস্য হবার পর তাদেরকে জানানো হতো নতুন দাতা সদস্য আনতে হবে। নতুন সদস্য আনতে না পারলে বেতন হবে না। অথচ এ চক্রটি টাকা নেওয়ার আগে লোক সংগ্রহের বিষয়ে কিছুই বলা হতো না।


ভুক্তভোগীরা টাকা দিয়ে প্রতারিত হয়ে বেতন না পেয়ে রাজধানীর মধ্য বাড্ডার অফিসে গেলে তাদের মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার ভয় দেখানো হতো। অধিকাংশ সদস্যই সমাজের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। এভাবে অভিযুক্ত মোঃ আব্দুল কাদের (৪৪) কয়েক হাজার গ্রাহকদের সাথে প্রতারনা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়।

ধৃত সকল অভিযুক্তরা প্রতারণার সাথে জড়িত আছে মর্মে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর