বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছেন’আবেগাপ্লুত শামীম ওসমান

logoখবরের সময় ডেস্কশনিবার, ২৯ মে ২০২১, রাত ৩:৪১ সময় 0516
প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছেন’আবেগাপ্লুত শামীম ওসমান

প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছেন’আবেগাপ্লুত শামীম ওসমান

 প্রয়াত বাবা মা ও বড় ভাইয়ের নামে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ৩টি স্থাপনার নাম করণ করায় আনন্দ আর বেদনার মিশ্রণে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও এমপি শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, আমরা যারা ৭৫পরবর্তী সময়ে রাজনীতিতে এসেছিলাম তাদের একটাই উদ্দেশ্য ছিল। সেটি হলো বঙ্গবন্ধু হত্যার বিচার। সেই থেকে বহু চড়াই উৎরাই দেখেছি, বারবার আঘাত খেয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি। রাজনীতির শিক্ষা যেমন পরিবারের কাছে পেয়েছি ঠিক তেমনি রাজনীতি আর ব্যক্তি জীবনে ধৈর্য নামের যে অর্জন,সেটির শিক্ষা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি বলেন,বাবাকে হারিয়েছে,মা কে হারিয়েছি, এখন অভিভাবক বলতে যাকে বুঝি তিনি জাতির জনকের কন্যা। শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হয়ে যে স্নেহ,আদর, মমতা তার কাছে পেয়েছি এর চেয়ে বেশি কিছু চাওয়ারও ছিল না। কিন্তু তার চেয়েও হাজার হাজারগুণ বেশি দিয়েছেন তিনি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, দাদা ও বাবা এমপি ছিলেন। আমরা ৩ ভাই এমপি হয়েছি। তিন পুরুষ ধরে রাজনীতি করছি, মানুষ ভালোবেসে দয়া করে সেবা করার সুযোগ দিচ্ছেন। এর চেয়ে বেশি চাইবার কিছু থাকতেও পারে না।
এ সময় শামীম ওসমান আবেগাপ্লুত হয়ে বলেন, বাবাকে (প্রয়াত সামসুজ্জোহা) দেখেছি কোরবানি ঈদের আগের রাতে কোরবানির গরু বিক্রি করে কর্মীদের ঈদ করতে টাকা দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতি কি অবিচল আস্থা,বিশ্বাস,ভালোবাসা দেখেছি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মা’কে (প্রয়াত নাগিনা জোহা) দেখেছি খুনি মোশতাকের মন্ত্রী পরিষদে যোগ দিতে বাবাকে দেয়া প্রস্তাব ঘৃণা ভরে ফিরিয়ে দিতে। বড় ভাই নাসিম ওসমানকে দেখেছি বিয়ের ২৪ ঘণ্টা না পেরুতেই বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে নববধূকে রেখে প্রতিরোধ যুদ্ধে চলে যেতে। দেশের অন্যতম ধনী পরিবারের হয়েও ৭৫ পরবর্তী সময়ে মেঝ ভাই সেলিম ওসমানকে দেখেছি ট্রাক চালিয়ে সংসার চালাতে। কিন্তু কখনও আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হইনি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছি।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবার যা দিয়েছেন, যে ভালোবাসা উনি এই পরিবারের প্রতি দেখিয়েছেন (বেশ কিছুক্ষণ নীরব ছিলেন শামীম ওসমান),এই পরিবারের ছেলে বা এলাকার এমপি হিসেবে নয়, নারায়ণগঞ্জের একজন সাধারণ বাসিন্দা হিসেবে বলতে চাই, জাতির জনকের কন্যা ৩ জন সম্মানিত মানুষকে সম্মান জানিয়ে প্রকারান্তরে নারায়ণগঞ্জবাসীকেই সম্মান দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধু পরিবারের প্রতি দোয়া করা ছাড়া আর কিছু দেয়ার সামর্থ্যও আমার নেই।’ আবেগাপ্লুত হয়ে বলেন তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের ৩ প্রয়াত সদস্যের নামে শীতলক্ষ্যা সেতুসহ ২টি আঞ্চলিক মহাসড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন মদনপুর-মদনগঞ্জ-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে নির্মাণাধীন ৩য় শীতলক্ষ্যা সেতুটির নাম ‘ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান সেতু’, ঢাকা সাইনবোর্ড- নারায়ণগঞ্জ মহাসড়ক এর সাইনবোর্ড (লিংক রোড)থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি স্বাধীনতা পদক প্রাপ্ত(মরণোত্তর) ভাষা সৈনিক ‘ একেএম সামসুজ্জোহা সড়ক’ এবং নারায়ণগঞ্জের খানপুর থেকে হাজীগঞ্জ হয়ে সিদ্ধিরগঞ্জ ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহা সড়কটি ভাষা সৈনিক ‘বেগম নাগিনা জোহা সড়ক’ নামকরণ করা হয়েছে।
সরকারের এই ঘোষণায় আনন্দের বন্যা বইছে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। বিশেষ করে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিষয়- রাজনীতি, জাতীয়, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর