বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

এগারো বছর পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু উদ্বোধন করেন রেলমন্ত্রী

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেমঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, বিকাল ৫:৫১ সময় 0205
এগারো বছর পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু উদ্বোধন করেন রেলমন্ত্রী

এগারো বছর পর রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু উদ্বোধন করেন রেলমন্ত্রী

গাইবান্ধা থেকে তানিন আফরিন:

প্রায় এক যুগ পর পুনরায় চালু হয়েছে গাইবান্ধা বোনারপাড়া থেকে পঞ্চগড়গামী জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালুর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এরপর দুপুর দেড়টায় ট্রেনটি কোচ ভর্তি যাত্রী নিয়ে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।


এদিকে দীর্ঘদিন পর ট্রেনটি পুনরায় চালু হওয়ায় আনন্দে ভাসছে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে তাদের মনে। তাদের আশা, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে তেমন অর্থের সাশ্রয় হবে। বিভাগীয় শহরে যাওয়া আসা, শিক্ষাবোর্ড, অফিসের কাজসহ চিকিৎসার কাজে যাওয়া-আসায় ফিরবে এখন নতুন গতি।


রেলওয়ে সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতয়াতের জন্য রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া থেকে সকাল ৫টা ৩০ মিনিটে ছাড়বে। পঞ্চগড়ে পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার দিনাজপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১টা ৩০ মিনিটে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসেবে বোনারপাড়া স্টেশন থেকে ট্রেন বন্ধ থাকবে শুক্রবার আর দিনাজপুরে বৃহস্পতিবার বন্ধ থাকবে।


গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার বাসিন্দারা জানান, ট্রেনটি চালু হওয়ার কথা শুনে ভোররাত থেকেই স্টেশন চত্বরে লোকজন ভীড় করছেন। পুরো স্টেশন এলাকা সাজানো হয়েছে। এই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল ট্রেনটি আবার চালু হবে। ট্রেনটি চালু হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী সবাই উপকৃত হয়েছে।


প্রসঙ্গত, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় আন্তঃনগর ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। সে সময় গাইবান্ধার বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো ট্রেনটি। সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে মাত্র সাড়ে চার ঘণ্টায় পৌঁছাতো দিনাজপুরে। কম ভাড়া এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কারণে ট্রেনটি গাইবান্ধার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু জনবল সংকটসহ নানা অজুহাত দেখিয়ে তিন বছরের মাথায় ২০১২ সালের ২৪ আগস্ট বন্ধ করা হয় ট্রেনটি।


ট্রেনটি বন্ধ হওয়ার পর থেকেই সংকট উত্তরণে আন্দোলন করেন গাইবান্ধা-রংপুরের নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। ট্রেনটি চালুর দাবিতে জোড়ালো আন্দোলন হয় ২০২০ সালে। ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় ট্রেনটি পুনরায় চালুর দাবিতে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে গণমিছিল সমাবেশ ও ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন দুপুরে ৩০ মিনিট অবোরোধ করে রাখেন স্থানীয়রা।

বিষয়- যোগাযোগ, উদ্বোধন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর