বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

এখন থেকে পুলিশে ডোপ টেস্টে ধরা পড়লেই চাকরিচ্যুত ।

logoনিজস্ব প্রতিবেদকশুক্রবার, ২ অক্টোবর ২০২০, রাত ৮:৯ সময় 0503
এখন থেকে পুলিশে ডোপ টেস্টে ধরা পড়লেই চাকরিচ্যুত ।

এখন থেকে পুলিশে ডোপ টেস্টে ধরা পড়লেই চাকরিচ্যুত ।

নিজস্ব প্রতিবেদক

 পুলিশ সদর দপ্তরের নির্দেশে ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে তাদের সনাক্ত করে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।পরিস্থিতির মুখোমুখি হয়ে পুলিশে যারা মাদকাসক্ত তারা ইতোমধ্যেই সতর্ক হয়ে গেছেন।

তাদের অনেকেই মাদক ছেড়ে সুষ্ঠু জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যারা দীর্ঘদিন মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, মাদক ছাড়তে পারছেন না, তারা গোপনে গোপনে চিকিৎসকের কাছে দৌঁড়াচ্ছেন। আসলে তাদের কেউই মাদকাসক্তির কারণে সরকারি চাকরিটা হারাতে চাচ্ছেন না।ডোপ টেস্টের পর যথাযথ ব্যবস্থায় যেতে যেনো প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা হয় এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যসহ অন্যদের মনোবল যেনো না ভাঙে সেই বিষয়ে পুলিশের উর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছরের ২৭ জুন দুপুরে উত্তরার দিয়াবাড়িতে ডিএমপির আঞ্চলিক পুলিশ লাইন্সে ২০০ শয্যাবিশিষ্ট ফোর্সের ব্যারাক উদ্বোধন শেষে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছিলেন, পুলিশ বাহিনী ড্রাগ নিজে খাবে না।

কাউকে কোনো ধরনের সহযোগিতাও করবে না। পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো অবৈধ অর্থ নেবে না। জিরো করাপশন হবে আমাদের লক্ষ্য। আর ড্রাগ থেকে পয়সা নেয়ার তো প্রশ্নই আসে না।

শরীরে ক্যানসার হলে আমরা সে অংশটাকে একেবারে নির্দয়-নিষ্ঠুরভাবে শরীর থেকে অপসারিত করি।

যদি আমাদের কোনো সদস্য ওই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাকে আমরা ক্যানসার মনে করে পুলিশ নামক শরীর থেকে অবশ্যই নিষ্ঠুর ও নির্দয়ভাবে অপসারণ করব।

এরপর গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিরপুরে ট্রাফিকের ডিসির নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি।

এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সদস্যের শরীরে মাদকের নমুনা সনাক্তের কারণে তাদের চাকরিচ্যুতির ঘোষণা দেওয়ায় নড়েছড়ে বসেছে পুলিশে কর্মরত মাদকাসক্ত সদস্যরা। সরেজমিনে বিভিন্ন তথ্য সংগ্রহে গিয়ে এমনটিই জানা গেছে।

তথ্য মতে, ডোপ টেস্টের কার্যক্রম কেবল ডিএমপিতেই থেমে নেই। এটি সারাদেশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন পুলিশ সদস্যদের উপর প্রয়োগ করা হচ্ছে। উচ্চ পর্যায় থেকে নেওয়া পুলিশের এই কার্যক্রমকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। তথ্য রয়েছে, কেবল ডিএমপি’র বিভিন্ন ইউনিট ও বিভাগের সন্দেহভাজন ১০০ জনের ডোপ টেস্ট করে ২৬ জন পুলিশ সদস্যের পজিটিভ ফল পাওয়া যায়।

কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার মাদকাসক্ত এসব পুলিশ সদস্যের চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।ডোপ টেস্টে মাদকাসক্ত ধরা পড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

বিভাগীয় মামলার মাধ্যমে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের চাকরিচ্যুত করা হবে। ডোপ টেস্টে ধরা পড়া পুলিশ সদস্যদের মধ্যে বেশিরভাগই থানায় কর্মরত ছিল।তাদের প্রত্যেককেই প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ১ জন ট্রাফিক সার্জেন্ট, ৪ জন এসআই, ৩ জন এএসআই, ১ জন নায়েক এবং ১৭ জন কনস্টেবল। এরমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ১ জন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ৪ জন, কল্যাণ ও ফোর্সের ৪ জন, ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের ৭ জন এবং বাকি ১৭ জন পল্লবী, আদাবর, খিলগাঁও, উত্তরখান ও গেন্ডারিয়া থানায় কর্মরত।

খোঁজ নিয়ে জানা গেছে, ডোপ টেস্টে যাদের পজিটিভ এসেছে তাদের মধ্যে রয়েছেন, ট্রাফিক সার্জেন্ট মুনতাসিম, এসআই মো. জাহাঙ্গীর, কনস্টেবল রাসেল, দীন ইসলাম, মো. জুয়েল, আশরাফুল ইসলাম এবং আব্দুল বারী। তারা সবাই ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

বিষয়- স্বাস্থ্য, প্রশাসন, মাদক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর