বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ১১হাজার পুলিশ, এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু ।

logoনিজেস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ২ জুলাই ২০২০, রাত ১:৩৯ সময় 0465
প্রতিকী ছবি,করোনা ভাইরাসে পুলিশের ভূমিকা ও ঝুঁকি ।

প্রতিকী ছবি,করোনা ভাইরাসে পুলিশের ভূমিকা ও ঝুঁকি ।

গতকাল ১ জুলাই ২০২০ইং পর্যন্ত পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় আরো ১৯৪ পুলিশ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ১১ হাজার।
বুধবার (১ জুলাই) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৮ পুলিশ সদস্য, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। পুলিশ সদর দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বৈশ্বিক মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কাজ করছেন পুলিশ সদস্যরা। যে কারণে দ্রুতই অনেকে সংক্রমিত হয়েছেন। তবে মোট আক্রান্তের মধ্যে ছয় হাজার ৮৬৫ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, করোনায় পুলিশে মোট আক্রান্ত ১০ হাজার ৯৫৮ সদস্য, যা মঙ্গলবার (৩০ জুন) ছিল ১০ হাজার ৭৬৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ১৯৪ জন।
তবে মোট আক্রান্তের মধ্যে একক হিসেবে পুলিশের সব ইউনিটকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার পর্যন্ত ডিএমপিতে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩০৩ সদস্য। যা মঙ্গলবার ছিল দুই হাজার ২৮৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরো ১৯ সদস্য আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, আক্রান্তদের সংস্পর্শে আসায় ১১ হাজার ৮২৩ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং চার হাজার ৩১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে ।
সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় আবারো কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুত বাড়ছে।
সর্বশেষ বুধবার করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিয়েছেন পুলিশের আরো এক সদস্য। তার নাম এএসআই মো. আবুল কালাম আজাদ (৩৫)। তিনি রাজশাহী জেলা পুলিশের কোর্ট শাখায় কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে বুধবার দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৩ গর্বিত সদস্য চলমান করোনা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার পর ড. বেনজীর আহমেদ বিরামহীনভাবে করোনা প্রতিরোধে দিকনির্দেশনা দিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ব্যস্ত সময় পার করছেন।

বিষয়- প্রশাসন, করোনা ভাইরাস, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর