শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে ঢিলেঢালাভাবে ১ম দিনের লকডাউন

logoশেখ রাজীব হাসানবুধবার, ২৩ জুন ২০২১, রাত ২:২৪ সময় 0210
গাজীপুরে ঢিলেঢালাভাবে ১ম দিনের লকডাউন

গাজীপুরে ঢিলেঢালাভাবে ১ম দিনের লকডাউন


গাজীপুরে ঢিলেঢালাভাবে চলছে ১ম দিনের লকডাউন
শেখ রাজীব হাসান,গাজীপুরঃ 
করোনার সংক্রমণ ঠেকাতে গাজীপুরে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন ঢিলেঢালাভাবে চলছে। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে গজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহাসড়কে সাধারণ পরিবহন চলাচল কম থাকলেও সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকলেও সমগ্র গাজীপুর জেলাজুড়ে অটোরিকশা,ইজিবাইক ও সিএনজি চলতে দেখা গেছে। গাজীপুরের শিল্প কারখানাগুলো খোলা থাকায় সকালে সড়কে শ্রমিকদের পায়ে হেটে কর্ম¯’লে যেতে দেখা গেছে। অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শ্রমিকদের আসা-যাওয়ার ব্যবস্থা করেছেন। অন্যদিকে বিধিনিষেধে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশনা থাকলেও গাজীপুরের বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিংমলগুলো খোলা রয়েছে। সব মিলিয়ে ঢিলেঢালাভাবে চলছে গাজীপুরের ৯দিনের লকডাউনের প্রথম দিন।
সরেজমিনে দেখা যায়,কঠোর লকডাউনকে কেন্দ্র করে বিশেষ প্রস্ততি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। পৃথক পৃথক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর পুলিশ। এরইমধ্যে মঙ্গলবার ভোর থেকে বন্ধ করে দেওয়া হয় জেলার সকল প্রবেশদ্বার। গাজীপুরের সবগুলো রেল জংশনে বন্ধ রয়েছে যাত্রী উঠা-নামা। সকাল থেকে পুলিশ রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ,কামাড়পাড়া,নরসিংদি সীমান্তে ঘোড়াশাল ব্রিজ,ময়মনসিংহ সীমন্তে জৈনা বাজার,কালিয়াকৈরসহ শহরের কয়েকটি পয়েন্টে কঠোরভাবে অবস্থান নিয়েছে। এসব চেকপোষ্টে সকল যানবাহন ফিরিয়ে দেয় পুলিশ। জরুরি সেবা,পন্যবাহী যান, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাইওয়ে পুলিশ জেলার মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন আটকে দেওয়ায় দূর্ভোগে পড়েছেন গাজীপুর জেলার বাইরে থেকে আসা যাত্রীরা। অনেক যাত্রী পুলিশকে অনুরোধ করে প্রবেশের চেষ্টা করেও ঢুকতে পারেন নি।
টঙ্গী রেল জংশনের ষ্টেশন মাষ্টার মো. হালিমুজ্জামান জানান,লকডাউনের কারণে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেল ষ্টেশনে কোন ট্রেন থামেনি। এছাড়াও বন্ধ রয়েছে গাজীপুর থেকে কমলাপুর রুটে চলাচল করা তুরাগ ডেমো ও কালিয়াকৈর কমিউটার ট্রেন। অনেক যাত্রী ষ্টেশনে এসে ট্রেন না পেয়ে ফিরে গেছে বলে জানান তিনি।
লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন,মঙ্গলবার থেকে গাজীপুরে ৯দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোষ্ট বসিয়ে যানচলাচল ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। ঢাকা থেকে আসা এবং ঢাকায় ঢুকার সময় পুলিশের চেকপোষ্টে পড়তেই হবে। সকল প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা: খাইরুজ্জামান বলেন,এখন পর্যন্ত গাজীপুরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। রাজশাহী,চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আম নিয়ে আসা আড়তদার ও ব্যবসায়ীদের গাজীপুরের প্রবেশপথগুলোতে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রীপরিষদ সচিব গাজীপুরসহ ৭ জেলায় ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেন।

বিষয়- করোনা ভাইরাস, মহানগর

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর