বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ঢাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

logoখবরের সময় ডেস্কবুধবার, ৩ মার্চ ২০২১, রাত ৩:১৬ সময় 0233
ঢাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

ঢাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

 পূর্বের মানদণ্ড বহাল রেখে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা। মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং সীমা ইসলাম। স্মারকলিপির বিষয়ে উপাচার্যকে অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ।জানা যায়, দুইজন সহকারী প্রক্টর উপাচার্যের পক্ষে ভর্তিচ্ছুদের স্মারকলিপি গ্রহণ করেছেন। এই বিষয়ে তারা উপাচার্য মহোদয়কে অবহিত করেছেন।

আগে,পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী’র ব্যানারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুদের মুখপাত্র সানোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে নারায়নগঞ্জের সরকারি তোলারাম কলেজে শিক্ষার্থী মো. তানজিম, চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী শাহাদাত হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
আরো বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম জিপিএ বৃদ্ধি করার কারণে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃহৎ অংশ এবং আমাদের পরিবার অনেক হতাশ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা বলছি না যে, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি নিতে হবে। আমরা শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই।’ এসময় তারা ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ বৃদ্ধি না করে পূর্বের জিপিএ বহাল রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ভর্তিচ্ছুরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, উপাচার্যের বাসভবন হয়ে উপাচার্য কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। স্মারকলিপি প্রদান শেষে তারা আগামী ৪ মার্চ বিকেল চারটায় শাহবাগে সংহতি সমাবেশের ঘোষণা দেন।

বিষয়- শিক্ষা প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর