শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৯ সময়
আলমগীর কবীরবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, রাত ১০:৫৩ সময় 0588
অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সজাগ দুষ্টি রাখতে হবে: অতি:পুলিশ কমিশনার জিএমপি
আলমগীর কবীর:
গাজীপুর মেট্রোপলিট (জিএমপি)'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম বলেছেন, চুরি, ছিনতাই ও অন্যন্যা অপরাধ দমনে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট)২০২৫ইং গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা এলাকায় অনুষ্ঠিত "ওপেন হাউস ডে-২০২৫" অংশীজনদের সাথে মুক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথি'র বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি এবং সমাজ থেকে এই মরণনেশা নির্মূলে পুলিশের পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।
জানা যায়, কাশিমপুর থানা পুলিশের উদ্যোগে "ওপেন হাউস ডে-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার ( অপরাধ উত্তর বিভাগ) মোঃ রবিউল হাসান।
ওপেন হাউস ডে'তে আরোও উপস্থিত ছিলেন- কাশিমপুর থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিশিষ্ট শিক্ষাবিদ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।