শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩০ সময়
নজরুল ইসলামমঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৭:৩০ সময় 0102
গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়
মোঃনজরুল ইসলাম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, নিরপেক্ষতা এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গাজীপুরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।সফরকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে তিন বাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
মতবিনিময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা, ধৈর্য ওনাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একইসঙ্গে নির্বাচনি দায়িত্বে থাকা সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন। এছাড়া ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ আওতায় মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।