বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের বসুরা গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী

logoরেজানুর ইসলামমঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, রাত ১:১৩ সময় 0218
গাজীপুরের বসুরা গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী

গাজীপুরের বসুরা গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জমির আলী

রেজানুর ইসলাম :
১৯৭১ সালের রণাঙ্গনে বীর সেনানী,বীর মুক্তিযোদ্ধা মো: জমির আলী বতর্মান গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের বসুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা তরব আলীর পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।ছোট বেলায়  বাবাকে হারিয়ে তার পরিবার যখন দিশেহারা তখন বড় ভাই জলু মিয়া সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। মাতা রাবেয়া খাতুনের সাথে জলু মিয়া পরম স্নেহে ছোট ভাইদের লালন পালন করতে থাকেন।

তিনি ছোট ভাইদের সবসময় আগলে রাখার চেষ্টা করেছেন কখনো পিতার অভাব বুঝতে দেননি। এভাবেই শিশু থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবনে পদার্পন করেন জমির আলী। চোখে রঙিন স্বপ্ন থাকলেও পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা রেডিও এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরে নিজেকে সামলাতে পারেননি তিনি।
এদেশের হয়ে, এদেশের অসহায় মানুষের পাশে দাড়িয়ে কিছু করার জন্য তিনি  মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে ঐতিহাসিক ৭ই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঘোষণা করলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তখন জমির আলী আর নিজেকে ধরে রাখতে পারেননি। পাক হানাদার বাহিনীর কবল থেকে এই দেশকে, এদেশের অসহায় মানুষকে রক্ষা করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জমির আলী  মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গ্রুপ কমান্ডার নুরে আলম চৌধুরী (জমশের) ও সেকশন কমান্ডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ভারতের বাঘমারা থেকে গেরিলা ট্রেনিং নিয়ে তিনি সম্মুখযুদ্ধে  ঝাপিয়ে পরেন।


সর্বশেষ  গাজীপুরের ছয়দানায় সংগঠিত যুদ্ধে অংশগ্রহণ করেন এভাবেই লাখো শহীদের বুকের তাজা রক্ত আর দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের জন্য ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা,দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। 

গত ৩১ মার্চ২০২৪ইং তারিখে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জমির আলী আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন । জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং গাছা থানা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা জমির আলীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। মরহুমের জানাজায় বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন,সাজাহান মাস্টার, হেকিম মাদবর, রেজানুর ইসলাম ও তার একমাত্র ছেলে ফরিদ হোসেন।

বিষয়- জাতীয় বীর শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর