বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই;উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, রাত ৮:৩২ সময় 0333
শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই;উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই;উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

: ২৬ এপ্রিল ২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও পার্শ্ববর্তী জেলার কলেজসমূহের অধ্যক্ষ/উপাধ্যক্ষ ও শিক্ষকগণের জন্য আয়োজিত“কোর ট্রেইনার ট্রেনিং প্রোগ্রাম ফর কলেজ টিচার্স অন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস” শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ কথা বলেন।  

উপাচার্য বলেন,“মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূর করে মানসিক সচেতনতা বৃদ্ধি করা। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা কাজ করছে তার থেকে পরিত্রাণের জন্য গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হচ্ছে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করা।

তিনি আরো বলেন, “এবারের প্রশিক্ষণের উদ্দেশ্য একটু ভিন্ন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে অন্তত একজন করে কো-ট্রেইনার তৈরি করতে চাই যাতে তারা তাদের কলেজে গিয়ে অন্যান্য শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারে। পর্যায়ক্রমে সেই শিক্ষকগণ তার ক্লাসের শিক্ষার্থীদের আমাদের নির্দেশনা মোতাবেক মানসিক স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা প্রদান করতে পারে।

 প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষকদের মানসিক স্বাস্থ্যকেও খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কলেজসমূহে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধির বিপ্লব ঘটানোর আশা ব্যক্ত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, “শুধুমাত্র শিক্ষার্থী সংখ্যার দিক থেকে নয়, শিক্ষার গুনগত মান বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিকমানের মানব সম্পদ তৈরির ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বৃহত্তর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

 তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” এইরকম মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাদের কলেজের শিক্ষার্থীদের মানসিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারবে বলেও তিনি মতপ্রকাশ করেন।  


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম এবং উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আমিনুল আক্তার। সমাপনী অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।


 ৪ দিনব্যাপী প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর কামাল উদ্দিন আহমেদ চৌধুরী কোর্স অ্যাডভাইজার এবং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান কোর্স কো-অর্ডিনেটর এর পাশাপাশি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য রিসোর্স পার্সনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক লিজা আক্তার এবং মাল্টিডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারের চাইল্ড সাইকোলজি বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর ড. ফাইজা আহমেদ প্রশিক্ষণার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেকচার প্রদান করেন।

  উল্লেখ্য, এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও পার্শ্ববর্তী জেলার কলেজসমূহের ৫৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কার্যক্রম গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে আজ পর্যন্ত প্রতিদিন সকাল ০৮.৩০ থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ।

বিষয়- জাতীয়, স্বাস্থ্য, শিক্ষা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর