বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আজ থেকে বঙ্গবন্ধু সেতুতে নতুন টোলহার কার্যকর

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, বিকাল ৭:৩৭ সময় 0174
আজ থেকে বঙ্গবন্ধু সেতুতে নতুন টোলহার কার্যকর

আজ থেকে বঙ্গবন্ধু সেতুতে নতুন টোলহার কার্যকর

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি জ্বালানী তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির পাশাপাশি ব্রীজ পারাপারের টোল হার বৃদ্ধি করেছে সংশ্লীষ্ট কর্তৃপক্ষ । প্রায় এক দশক পরে বৃদ্ধি পেল বঙ্গবন্ধু সেতুর টোলহার। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে এই নতুন টোলহার কার্যকর হবে। বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি মুক্তারপুর সেতুতেও বৃহস্পতিবার থেকে নতুন টোলহার কার্যকর হবে।
চলতি মাসের দুই তারিখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ দুই সেতুর টোলহার পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তবে সফটওয়ার হালনাগাদ না হওয়ায় নতুন টোলহার আদায় করা সম্ভব হয়নি। পরে বুধবার (১৭ নভেম্বর) টোলহার পুনর্নিধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু সেতুতে ১০ টাকা বাড়িয়ে মোটরসাইকেলের টোল ৫০ টাকা, হালকা যানবাহনের (কার, জিপ) টোল ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা, ১০০ টাকা বাড়িয়ে মাইক্রো, পিকআপের মতো হালকা যানবাহনের টোলহার পুনর্নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এছাড়া ১০০ টাকা বাড়িয়ে ছোট বাসের (সর্বোচ্চ ৩১ আসন) ৭৫০ টাকা আর বড় বাসের টোল ১ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। ছোট (৫ টন) আর মাঝারি (৮ টন) ট্রাকের টোল বেড়েছে ১৫০ টাকা করে।
এছাড়াও ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) থেকে ১ হাজার টাকা ও মাঝারি ট্রাক (৫-৮ টন) থেকে ১ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হবে। ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল পুনর্নিধারণ করা হয়েছে ১৬০০ টাকা। অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসাবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণি তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ৩ হাজার টাকা ও চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ৩ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ১ হাজার টাকা করে টোল আদায় করা হবে। আর সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য বার্ষিক ট্যারিফ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
অন্যদিকে মুক্তারপুর সেতু পারাপারের ক্ষেত্রে তিন চাকার ভ্যান ও মোটরসাইকেল থেকে ১৫ টাকা, তিন চাকার সিএনজি অটোরিকশা থেকে ৩০ টাকা, কার, টেম্পু, জিপ, মাইক্রোবাস থেকে ৫০ টাকা, ছোট বাস থেকে ১৫০ টাকা, বড় বাস থেকে ২৫০ টাকা টোল আদায় করা হবে। একইভাবে ছোট ট্রাক (পাঁচ টন) থেকে ২০০ টাকা, পাঁচ থেকে আট টনের মাঝারি ট্রাক থেকে ২৫০ টাকা, আট থেকে ১১ টনের মাঝারি ট্রাক থেকে ৬০০ টাকা আদায় করা হবে।
অন্যদিকে ট্রাক ও ট্রেইলারের এক্সেল লোড হিসাবে ধরে যানবাহনের তিনটি নতুন শ্রেণি তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন এক্সেলের ট্রাক থেকে ৮০০ টাকা, চার এক্সেলের ট্রেইলার থেকে ১ হাজার টাকা এবং চার এক্সেলের বেশি ট্রেইলারের জন্য ১ হাজার টাকার পাশাপাশি বাড়তি প্রতি এক্সেলের জন্য ৫০০ টাকা করে টোল আদায় করা হবে। মুক্তারপুর সেতুর টোলহার নির্ধারণ করা হয় ২০০৮ সালে। এরপর এই প্রথমবার বাড়ছে সেতুটির টোল।
মূলত ১৯৯৭ সাল থেকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়ে আসছে। প্রথমবারের মতো ২০১১ সালে সেতুর টোলহার ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়। ফের টোলহার বৃদ্ধি পেল চলতি বছরে। এবারও ১৭ শতাংশ টোলহার বৃদ্ধি করা হয়েছে।

বিষয়- প্রশাসন, যোগাযোগ, ঘোষনা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর