শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রাজধানীতে অসহায় মানুষের পাশে প্রতিদিন এক বেলা আহার কর্মসূচি শুরু করলেন এক দম্পতি

logoজাহিদ বকুলবুধবার, ১ এপ্রিল ২০২০, সকাল ৪:১১ সময় 0658
রাজধানীতে অসহায় মানুষের পাশে প্রতিদিন এক বেলা আহার কর্মসূচি শুরু করলেন এক দম্পতি

রাজধানীতে অসহায় মানুষের পাশে প্রতিদিন এক বেলা আহার কর্মসূচি শুরু করলেন এক দম্পতি


জাহিদ বকুল
 কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত । ভাইরাসটি বর্তমানে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে । এই ভাইরাসটি অতিমাত্রার ছোঁয়াছে। এর কারণে সারাদেশেই অঘোষিত লকডাউন চলছে। জনসমাগম এড়িয়ে চলতে সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীবাহী বাস ও গণপরিবহন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শপিং মল, দোকান পাঠ সব বন্ধ ঘোষণা করা হয়েছে। খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে শুধু ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় খাবারের দোকান।টানা ১০ দিনের সরকারি ছুটি ও গণপরিবহন বন্ধের ফলে রাজধানী ঢাকা শহর পুরোপুরি ফাঁকা। চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছে নিম্নআয়ের দিনমজুর ও খেটে খাওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষ। অনাহারে-অর্ধাহারে তাদের দিন যেনো কাটছেই না। আর তাদের দুঃখ কষ্ট দেখে রাজধানী ঢাকা শহরের ফার্মগেট এলাকা নিবাসী ব্যবসায়ী আশরাফ হক ও এডভোকেট আশা হক দম্পতি তাদের নিজেদের খাবারের অংশ থেকে এবং প্রতিবেশীর কাছ থেকে খাবার সংগ্রহ করে অসহায় সুবিধা বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজ উদ্যোগে এবং নিজেদের খাবারের অংশ থেকে প্রতিদিন এক বেলা আহার কর্মসূচি শুরু করেছন এই দম্পতি।
এই দম্পতি জানায়, "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"। টানা ১০ দিনের ছুটির কারণে ঢাকা শহরের মানুষ সব নিজ নিজ এলাকায় চলে গেছে এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও সরকারি নির্দেশ মেনে চলতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তাই শহর একদম ফাঁকা। বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগার। আর অসহায় হয়ে পড়েছেন এসব নিম্ন আয়ের মানুষগুলো। তাদের দুঃখের কথা বিবেচনা করে আমরা তাদের মুখে এক বেলার আহার তুলে দেয়ার জন্যই তাদের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন আমরা আমাদের নিচ উদ্যোগে এক একবেলার খাবার প্রায় একশ লোকের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করছি আসুন এই দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়াই।বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। যার মধ্যে বাংলাদেশেও রয়েছে। ভাইরাসটি ইতোমধ্যে ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছে সোয়া ৭ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়ে প্রায় ৩৪ হাজার মানুষের।
গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে উৎপত্তি প্রাণঘাতী এই ভাইরাসে। তিন মাসের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। চীনে মহামারী রূপ নেওয়ার পর ভাইরাসটি তাণ্ডব চালাতে শুরু করে ইউরোপজুড়ে।
এরই মধ্যে এই ভাইরাস ইউরোপের ইতালি ও স্পেনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। দেশ দুটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে যথাক্রমে সাড়ে ১০ হাজার ও সাড়ে ৬ হাজার মানুষ। এছাড়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৮ হাজার মানুষ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া। তার বয়স আনুমানিক ২০ বছর। যে চার জন করোনা মুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এমনকি করোনা মুক্ত চার জনের মধ্যে বাকি দুই জনের বয়স ৮০ ও ৬০ বছর। এর মধ্য দিয়ে বয়স্কদের মধ্যে যে ভয় ছিল, সেটি আর থাকার কথা ন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছে সরকার। পরিস্থিতি বিবেচনায় এই ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়- স্বাস্থ্য, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর