শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:৩৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

এই দূর্যোগে শুধু সরকারের সমালোচনা নয় ; মানবিক হউন মানবতার হাত বাড়িয়ে দিন, হানিফ এমপি

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কমঙ্গলবার, ১২ মে ২০২০, রাত ১:৪৯ সময় 0495
এই দূর্যোগে শুধু সরকারের সমালোচনা নয় ; মানবিক হউন মানবতার হাত বাড়িয়ে দিন, হানিফ এমপি

এই দূর্যোগে শুধু সরকারের সমালোচনা নয় ; মানবিক হউন মানবতার হাত বাড়িয়ে দিন, হানিফ এমপি

কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
সীমিত সক্ষমতা নিয়ে সরকার যখন করোনাভাইরাস সংকট মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন রাজনীতিকদের কাছ থেকে পরামর্শ আশা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ব্যপক উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যেই দেশের সকল প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। জীবন এবং জীবিকা এই দুইয়ের জন্যই আমরা লড়াই করে যাচ্ছি। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততই বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। চেষ্ট করা হচ্ছে এই দুর্বলতা কটিয়ে উঠার।”
তিনি বলেন, “এই উদ্বেগজনক পরিস্থিতিতে আমার আশা এবং ভরসার জায়গা একটাই সেটা হল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন এই করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলা করার জন্য।
“সব সময় তিনি প্রতিটি কাজের তদারকি করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন। জীবন রক্ষা এবং জীবিকার ব্যপারে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।”
রাজনৈতিক নেতাদের কাঁদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এই সংকটকালে জাতির প্রত্যাশা ছিল, এই দুর্যোগ মোকাবেলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কঠিন সময়েও করোনাভাইরাস নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পর দোষারোপ, চলছে কাঁদা ছোড়াছুড়ি।
“কিন্তু কেন এই কাঁদা ছোড়াছুড়ি, কেন এই দোষারোপ? দেশের মানুষ তো সকল রাজনীতিবিদদের চিনে-জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড নিয়েও দেশবাসী সজাগ আছে। ক্ষমতাসীন দলের সরকার পরিচালনায় অভাবনীয় সফলতা, ব্যপক উন্নয়ন ও অগ্রগতি যেমন দেখেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাও তাদের চোখে পড়ছে।”
হানিফ বলেন, “আমাদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনায় সীমাহিন ব্যর্থতা, অযোগ্যতা এবং সীমাহীন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিও দেখেছে। তাহলে এ সমস্ত কাঁদা ছোড়াছুড়ির কি লাভ? তাই ক্ষমতার বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ অযথা সরকারে দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের কোনো ভালো পরামর্শ থাকলে এই দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার ভালো পরামর্শ গ্রহণ করবে। এটা বর্তমান পরিস্থিতে সরকল রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ করছি। এই দুর্যোগ অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকুন।”
দুর্যোগে চিকিৎসক, বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ, এই দুর্যোগে চিকিৎসক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত ও তাদের সিদ্ধান্ত, পরামর্শ জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন। যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে।”
হানিফ বলেন, “রাজনৈতিক নেতাদের নিয়ে পরস্পরের দোষারোপ এখন আর দেশবাসী দেখতে চায় না। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের কর্মকাণ্ড মুল্যায়নের সময় এখনও হয়নি। দুর্যোগ কেটে যাক পরে সরকারে প্রতিটি কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণ করে মূল্যায়ণ করা যাবে, সমালোচনাও করা যাবে।

বিষয়- রাজনীতি, আলোচনা, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর