শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:৪৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাছা থানা বিএনপি নেতার হামলায় যুবদল নেতাসহ চারজন হাসপাতালে

logoআশরাফুল আলমবৃহস্পতিবার, ২২ মে ২০২৫, রাত ১:৩৩ সময় 0271
গাছা থানা বিএনপি নেতার হামলায় যুবদল নেতাসহ চারজন হাসপাতালে

গাছা থানা বিএনপি নেতার হামলায় যুবদল নেতাসহ চারজন হাসপাতালে

আশরাফুল আলম,গাজীপুরঃ
গাজীপুরের গাছা থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহতাবস্থায় যুবদল নেতাসহ কয়েকজন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার (১৯মে)২০২৫ ইং সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 
এ বিষয়ে ভূক্তভূগী যুবদল নেতা সোহেল রানা বাদী হয়ে নগরীর গাছা থানায় বিএনপি নেতাসহ অন্তত ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৪৫-৫০ জনকে অজ্ঞাত করে একটি লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন। এর মধ্যে গাছা থানা বিএনপি নেতা খোরশেদ খাঁন (৬০) কে ১নম্বর অভিযুক্ত করে ১৩ জনসহ ৪৫-৫০জনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা,সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনাসহ নানা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করা হয়েছে।

অভিযোগে নগরীর গাছা মেট্রো থানার ৩৩নং ওয়ার্ডের উত্তর খাইলকুরের পলাগাছ রোডের বাসিন্দা আইনুল ইসলাম ও রেজিয়া বেগম দম্পতির ছেলে গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের সদস্য সোহেল রানা বলেন, বোর্ডবাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার সময় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা বাড়ির সন্নিকটে প্রতিবেশির এক দোকান ভাঙচুর চালায়, সে দৃশ্য দেখে ফেলায় তার উপর পূর্ব শত্রুতার জেরে (যুবদলের রাজনীতি করায়) দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় সোহেলসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সোহেল বলেন, প্রতিবেশি দুই পক্ষের মধ্যে (সাবদুল ও সিদ্দিক) জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো সিদ্দিক ঝামেলা করছিলো সাবদুলের সাথে,পরবর্তীতে ২লাখ টাকা চুক্তিতে খুরশিদ খাঁন সিদ্দিকের পক্ষে সাবদুলের স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। সোহেল আরও বলেন, আমি বাড়ি ফেরার পথে বাড়ির কাছে পৌঁছলে সাবদুল আমার প্রতিবেশি হবার সুবাদে আমি সাবদুলের হয়ে এগিয়ে এসেছি এমন ভূল বুঝে খোরশেদ খাঁন। পরে খোরশেদ খানের নেতৃত্বে হঠাৎ আমার উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। তিনি বলেন হামলার খবরে আমার স্ত্রী তাহমিনা, রিহাদ ও তার মা রুজিনা এবং নিবিড় নামে কয়েকজন স্বজন এগীয়ে এলে তাদেরও হামলায় আহত করে খুরশিদ খাঁনের লোকজন। 

তিনি আরো বলেন রাজনৈতিক ভাবে খুরশিদ খাঁন আ'ওয়ামীলীগের লোকবল নিয়ে চলায় আমি সমর্থন করিনা তাকে। এ কারনে উভয় পক্ষের ঝামেলার সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা আমার উপর মিথ্যা অপবাদে হামলা চালায়। এসময় আমি সহ চারজন আহত হই। এমনকি হত্যা চেষ্টায় ধারালো অস্ত্রাঘাত ও গলা চেপে ধরে আমাকে। ভাগ্যক্রমে বেঁচে গেলেও পকেট থেকে ছিনিয়ে নেয় বিশ হাজার টাকা। পরবর্তীতে আইনী পদক্ষেপ গ্রহণ করলে সোহেলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয় বলেও পুলিশে দায়ের করা অভিযোগ পত্রে উল্লেখ করেন সোহেল রানা। 

এ বিষয়ে রুবেল তার জীবণ ও পারিবারিক নিরাপত্তা চেয়ে বলেন, খোরশেদ খান বিএনপির নাম ভাঙিয়ে চলে, সে আ'লীগের রাজনীতি করে এমন লোকজনের যোগসাজশে স্থানীয়দের মাঝে প্রভাব বিস্তারে নানা অপকর্মে জড়িত। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি সোহেল রানা-সহ আহত ভূক্তভূগীদের।

এ বিষয়ে কথা বলতে খোরশেদ খানের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ না করায় বিবাদীদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে দায়িত্বশীলদের কলের স্ক্রিন-রেকর্ড প্রতিবেদকের নিকট সংরক্ষিত। 
এ বিষয়ে গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম হোয়াটসএ্যাপ কলে বলেন, আমার জানা নেই, আপনার কাছে শুনলাম, থানা যুবদলের নেতৃবৃন্দদের অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো। এ বিষয়ে জানতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গাছা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ মুঠো ফোনে বলেন, একটি মিটিংয়ে আছি। অভিযোগ তদন্তপূর্বক আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়- রাজনীতি, ঘটনা-দুর্ঘটনা, মহানগর

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর