শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

অর্থকষ্টে শ্যামপুর সুগারমিলের শতাধিক শ্রমিক

logoরংপুর থেকে,শাহ্ রায়হান বারীরবিবার, ১৭ এপ্রিল ২০২২, রাত ৩:৯ সময় 0181
অর্থকষ্টে শ্যামপুর সুগারমিলের শতাধিক শ্রমিক

অর্থকষ্টে শ্যামপুর সুগারমিলের শতাধিক শ্রমিক

রংপুর থেক, শাহ্ রায়হান বারী:

রংপুরের ভারী শিল্প শ্যামপুর সুগারমিলের ৫শ কোটি টাকা লোকসানের দায়ে অর্থকষ্টে অমানবিক জীবনযাপন করছেন শতাধিক শ্রমিক কর্মচারী। ৯ মাস থেকে বেতন না পেয়ে পরিবারগুলোর বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। ছেলে মেয়েদের শিক্ষা জীবন অকালে ঝরে পরার উপক্রম। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পাল্টে দিতে পারে এই অবস্থা বলছেন মিলটির শ্রমিক কর্মচারীরা । 
১শ ১১ একর ৪৫ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত এই সুগারমিল ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৬৭ সালে জাপানী কোম্পানি মিতসুবিশি মিলটি পরিচালনার দায়িত্ব পায়। বছরে ১০ হাজার মেট্রিকটন উৎপাদনকারী এই লাভজনক প্রতিষ্ঠান ১৯৭২ সালে জাতীয়করণ হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লাভের ঘরে ছিল। ১৯৯৯-২০০০ অর্থ বছর থেকে লোকসান দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। স্থানীয়দের অনেকের মতে সঠিক ব্যবস্থাপনা, আয়বর্ধক যুগোপযোগী সিদ্ধান্ত ও আখ চাষে উদ্বুদ্ধ করনে বহুমুখী কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের অভাবে মিলটি লোকসানমুখী হয়েছে। গত ২০ বছরে ৫শ কোটি টাকা লোকসান গুনেছে এই সুগারমিল। বন্ধ ঘোষণার আগে ২০১৯-২০ অর্থ বছরেও  ৬১ কোটি টাকা লোকসান দেয় মিলটি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন লোকসান থেকে উত্তোরনের উপায় খুঁজে বের না করে ২০২০-২১ অর্থ বছরের নভেম্বর মাসে মাড়াই সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়। ৪শ ৯৩ জন জনবলের মধ্যে ৩শ ৮৯ জনকে অন্যত্র পদায়ন করলেও শ্রম আইনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ৯ মাস থেকে বেতন ভাতা বন্ধ রয়েছে অবশিষ্ট ১শ ৪ জন শ্রমিক কর্মচারীর। মিলটির ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব বলেছেন এটিকে কৃষিভিত্তিক প্রতিষ্ঠানে পরিনত করতে ইতোমধ্যে প্রস্তাবপত্র কর্পোরেশনে পাঠানো হয়েছে। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে পরিবারের মুখে খাবার তুলে দেয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বেতন ভাতা পাবার আশা নিয়ে স্থানীয় দোকান গুলোতে বাকির খাতা বড় হয়ে পরিশোধ করতে না পারায় লাঞ্চনার শিকার হচ্ছেন অনেকেই। ছেলে মেয়েদের স্কুল কলেজের বেতন দেয়া, বই কেনা থেকে শুরু করে শিক্ষার ব্যয়ভার বহনে ব্যর্থ হয়ে লেখাপড়া ছেড়ে দেয়ার উপক্রম হয়েছে অনেকের । মেশিনারিজ যন্ত্রপাতি সহ পরিবহন কাজের ট্রাক ও ট্রাক্টর চেয়ার টেবিল এখন নষ্টের দিকে। রংপুরের এই ভারি শিল্প স্থায়ীভাবে বন্ধ না করে সঠিক ব্যবস্থাপনা, আয়বর্ধক যুগোপযোগী সিদ্ধান্ত ও আখ চাষে উদ্বুদ্ধ করনে বহুমুখী কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন মিলটিকে প্রতি বছর লাভের মুখ দেখাতে পারে। এমনটি মনে করছেন রংপুরের ব্যবসায়ী সমাজ সহ সচেতন মহল। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ মিলন লোকসান কাটিয়ে লাভে আনতে সুষ্ঠু ব্যবস্থাপনার বিকল্প কিছু নেই বলে অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, রংপুরে এই ভারি শিল্পকে বাঁচিয়ে রাখতে দক্ষ জনবল ও সরকারের যুগোপযোগী পলিসি গ্রহনের উপর জোর দিয়ে তা দ্রত বাস্তবায়নের কথা বলেছেন।  

বিষয়- দেশ/বিদেশ জনদূর্ভোগ, শ্রমিক ও শিল্প,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর