শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন

logoকাজী আ:মান্নানসোমবার, ১৩ নভেম্বর ২০২৩, রাত ১১:৫৭ সময় 0357
গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন

গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন



কাজী আ:মান্নান:

সোমবার দিনব্যাপি গাজীপুরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আরো ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন ও ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। 


এ উপলক্ষ্যে নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শাখাওয়াত খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্ মন্ডল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ খালিদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের আওয়ামীগের আহবায়রক মো: জান্নাতুর রহমান জান্নাত, সদস্য সচিব বাবু কৃষ্ণ চন্দ্র দাস,  নীলের পাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো: নাসির উদ্দিন মোল্যা প্রমুখ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা বিশেষ ভূমিকা পালন করবে। 


মন্ত্রী আরোও বলেন-শিশুরা আলোকিত মানুষ হবে এবং সত্য সুন্দর কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে এরূপ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সার্বিক ও সর্বোত্তম বিকাশের জন্য আমি সবসময় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছি। এ ছাড়া মন্ত্রী রাহাপাড়া প্রাইমারী  স্কুল, সোসাইটি উচ্চ বিদ্যালয়, ভোড়া গিয়াস উদ্দিন স্কুল, জকি স্কুল, ভুরুলিয়া স্কুল, ছোট দেওড়া স্কুল, জোলারপাড় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয়- শিক্ষা খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর