বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় চাউল আত্মসাৎ ঘটনায় চেয়ারম্যান সহ চারজন কারাগারে ।

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কশুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, বিকাল ৬:১৮ সময় 0274
কুষ্টিয়ায় চাউল আত্মসাৎ ঘটনায় চেয়ারম্যান সহ চারজন কারাগারে ।

কুষ্টিয়ায় চাউল আত্মসাৎ ঘটনায় চেয়ারম্যান সহ চারজন কারাগারে ।


কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তিনিসহ আরো চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদেশ দেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আসামীরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।
আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে তা আত্মসাত করেন। এসংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন চ্যানেল২৪এ প্রচার হলে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয়।
এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১৯/০৪/২০২০ ই্ং তারিখে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুন এর আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার সদর থানা পুলিশকে। এ বিষয়ে ০২/০৬/২০২০ তারিখের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত।
কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) সুমিত্রা বিশ্বাস জানান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে সরকারী বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর ঘটনায় পেনাল কোড ১৮৬০ এর ৪০৬, ৪২০, ৩৪ ধারায় গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, সদস্য মারুফুল ইসলাম, চাউলের ডিলার মন্টু হোসেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন এর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দবির উদ্দিন বিশ্বাসসহ আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাতে প্রেরণের আদেশ দেন। ইতিপূর্বে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।

বিষয়- অপরাধ, জনদূর্ভোগ, অনিয়ম /দুর্নীতি মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর