বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৪৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানে উদ্যোগী হউন’বিপিএসএন

logoখবরের সময় ডেস্ক:রবিবার, ৩০ জুলাই ২০২৩, রাত ৯:৫৩ সময় 0420
শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানে উদ্যোগী হউন’বিপিএসএন

শান্তিপূর্ণ পন্থায় সমস্যা সমাধানে উদ্যোগী হউন’বিপিএসএন


বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক’ (বিপিএসএন)-এর শিক্ষক-গবেষকগণ এক বিবৃতিতে বলেন,“গণতন্ত্র সর্বোৎকৃষ্ট রাজনৈতিক জীবন-ব্যবস্থা হিসেবে বিবেচিত। তবে, এর চর্চা কিছুতেই সহজসাধ্য নয়। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন, পরমত সহিষ্ণুতা, জনগণের ইচ্ছার স্বাধীনভাবে প্রকাশের সুযোগ ও জন-ই”ছাকে সকল রাজনৈতিক কর্মকান্ডে কেন্দ্র বিন্দুতে স্থান দেয়া। বাংলাদেশের মতো পরস্পর বিরোধী ধারায় বিভক্ত সাংঘর্ষিক, প্রতিহিংসা-প্রতিরোধপরায়ণ রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা খুবই দূরূহ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মুখে তা এক কঠিন চ্যালেঞ্জ। তাই বলে, হাত গুটিয়ে বসে থাকার কোন অবকাশ নেই।


শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন-অগ্রগতি, অন্য কথায়, দেশ-জাতি-জনগণের স্বার্থে কোনরূপ সহিংসতা কাম্য হতে পারে না। যে বা যারা এরূপ পন্থায় অবলম্বন করে, তা কখনো তাদেরও স্বার্থের অনুক‚লে যায় না। আমাদের নিকট অতীতের অভিজ্ঞতাও সে কথা বলে। পরমুখী হয়ে দেশের রাজনৈতিক সমস্যার সমাধান কাক্সিক্ষত ও সম্মানজনক যেমন নয়, তেমনি তা সম্ভবও নয়। দেশের নেতৃবৃন্দকেই এর সমাধান খুঁজে পেতে হবে। বাস্তব পরিস্থিতির তাগিদ মেনে নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি বা মানুষের প্রাণহানি ও সম্পদ বিনষ্ট করে-এমন পন্থায় পরিত্যাগ করে এবং রাজনৈতিক নেতৃত্বের দেশ শাসনের ধারা অব্যাহত রাখার স্বার্থে সাংবিধানিক ধারায়, শান্তিপূর্ণভাবে সমস্যা নিরসনে অগ্রবর্তী হওয়ার জন্য আমরা সরকার ও বিরোধী দল নির্বিশেষে সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি।

সকলের সম্মিলিত প্রয়াসে ভয়-ভীতিহীন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আমাদের জন্য একান্ত অপরিহার্য। আমাদের স্মরণ রাখতে হবে, গণতন্ত্রের চর্চা ক্ষণিকের কোন বিষয় নয় বরং তা সার্বক্ষণিক। এর অব্যাহত চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান-কাঠামো গড়ে ওঠার সুযোগ পায়, যা ব্যতীত গণতন্ত্র কখনো নিরাপদ-নির্বিঘœ বা টেকসই হতে পারে না। আর গণতন্ত্র টেকসই হলে শুধু এক পক্ষই নয়, বস্তুত সকল পক্ষই কোনো না কোনোভাবে বিজয়ী হয়।”


বিবৃতিদানকারীগণ হলেন-
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি; অধ্যাপক মু. আনসার উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়;অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন, জাহাঙ্গীরনগর;বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ভ‚ঁইয়া মনোয়ার কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ; ড. জালাল ফিরোজ, পরিচালক, সেন্টার ফর পার্লামেন্ট স্টাডিজ, ঢাকা; অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী, ঢাকা ; বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. শামসুন্নাহার খানম, জাহাঙ্গীরনগর ; অধ্যাপক ড. হাসান জাকিরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ; বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. জায়েদা শারমীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ;বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল,জগন্নাথ ;বিশ্ববিদ্যালয় ড. ফেরদৌস জামান, বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি); অধ্যাপক ড. রফিক শাহরিয়ার, ঢাকা ; বিশ্ববিদ্যালয় ড. মামুন আল মোস্তফা,সহযোগী অধ্যাপক,ঢাকা;বিশ্ববিদ্যালয় জনাব শরিফুল ইসলাম,রংপুর ,বিশ্ববিদ্যালয় ড. শরিফ আহমেদ চৌধুরী,পরিচালক,বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমক্রেসি; ড. নিবেদিতা রায়, সহযোগী অধ্যাপক,জগন্নাথ  বিশ্ববিদ্যালয় এবং মিসেস নাজিয়া আরেফা,সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

বিষয়- রাজনীতি, জাতীয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর