বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৫৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও একজন সফল শিক্ষকের কিছু কথা

logoশেখ রাজীব হাসান টঙ্গী,গাজীপুরসোমবার, ১১ অক্টোবর ২০২১, বিকাল ৬:২৫ সময় 0728
গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও একজন সফল শিক্ষকের কিছু কথা

গাজীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও একজন সফল শিক্ষকের কিছু কথা

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
 গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজ সম্প্রতি উন্নত একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে টঙ্গী,উত্তরা ও সমগ্র গাজীপুরে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এটি একটি আদর্শিক ও ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী এই সাফল্য ধারাবাহিক ভাবে বেড়েই চলছে। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের বিচক্ষণতা ও সু-দক্ষতায় পরিচালনার কারণে এই প্রতিষ্ঠানের সফলতা ভোগ করছেন এলাকাবাসী।
রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পনগরী টঙ্গী এলাকার শিক্ষা বঞ্চিত ও স্বল্প আয়ের অভিভাবকের ছেলে মেয়েদের শিক্ষা দানের লক্ষ্যে ১৯৮৭ সালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তৎকালীন টঙ্গী পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান মরহুম সিরাজ উদ্দিন সরকার। বেহাল ও একটি জরাজীর্ণ অব¯’ায় ২০০৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোঃ ওয়াদুদুর রহমান।
২০১৩ সালে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ওয়াদুদুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও তৎকালীন গভর্নিং বডির সম্মানিত সভাপতি গাজীপুর-২ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেলের সার্বিক সহযোগীতায় ও তত্ত্বাবধানে সিরাজ উদ্দিন কলেজ প্রতিষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের নামকরণ করা সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ (স্কুল কোড- ২৩৫১.এস.এস.সি (ভোক) কোড- ৫৩০০১, কলেজ কোড- ২২০৪.  ১০৯০৪৬)। বর্তমানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড, আজমত উল্লাহ্ খান।  অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের পরিচালনায় শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫ হাজার এর অধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। বিদ্যালয়ে রয়েছে এক শত জনের অধিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, সুপরিসর ক্লাসরুম, খেলার মাঠ। 
বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট লকডাউনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রায় শিক্ষা বিমুখ হয়ে গেলেও অধ্যক্ষের সার্বক্ষণিক তদারকিতে শিক্ষকগণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিয়মিত অনলাইন ক্লাস ও শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়েছে। এছাড়া অসহায় শিক্ষার্থীদের সহযোগীতার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম চলমান রেখেছেন। অত্র পতিষ্ঠানে সরকারি ঘোষণা অনুযায়ী স্কুল কলেজ খোলার পর বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিত করতে সক্ষম হন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছেন।    
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে দায়িত্বরত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বলেন, ওয়াদুদুর রহমান স্যারের মতো সফল শিক্ষকের পরিচালনর কারণে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন আজ সর্বত্র স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। একটি কুচক্রী মহল বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে, ওয়াদুদুর রহমান স্যারের সুনাম ও ক্ষ্যতি নষ্ট করার লক্ষ্যে দুই একটি দৈনিক পত্রিকার বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রকাশ করে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন  ভাবে ষড়যন্ত্র ও অপ-প্রচার করছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে গাজীপুর জেলা শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনের নিকট অপপ্রচার কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।   
বিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য প্রয়োজন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক শিক্ষা দান করা হয় এবং সততা, শৃংখলা ও নৈতিকতার উপর গুরুত্ব প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, মেধাবী ও আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ হিসেবে গড়তে চাই। কেবলমাত্র সুশিক্ষাই পারে কোন ব্যক্তির জীবন ধারার পরিবর্তন করতে। বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদেরকে সবাধীনতা ও দেশের জাতীয় বিষয়গুলো বোঝাতে সকল জাতীয় দিবস পালন করে আসছি।  গাজীপুরবাসীর প্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড, আজমত উল্লাহ্ খানের পরামর্শ অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করছি,বিদ্যালয়ের এই সাফল্য উনারা পাশে থাকাতে আরো অধিক বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্য আত্মমর্যাদা বোধ সম্পন্ন সৎ, মেধাবী ও নিয়ত পরিবর্তনশীল বিশ্বের আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ তৈরী করা। আমি আশারাখি সকলের সহযোগীতা ও ভালোবাসা থাকলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আগামী দিন গুলোতে আরো সাফল্য বয়ে আনবে। 

বিষয়- লাইফ স্টাইল, শিক্ষা শিক্ষা,সাহিত্য,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর