শনিবার, ৭ মার্চ ২০২৬, বিকাল ৫:৩৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পোষ্ট অফিসগুলোর বেহাল দশা দেখার কেউ নেই

logoপীরগঞ্জ থেকে মোস্তফা মিয়ারবিবার, ৩ এপ্রিল ২০২২, রাত ৮:২০ সময় 0224
পোষ্ট অফিসগুলোর বেহাল দশা দেখার কেউ নেই

পোষ্ট অফিসগুলোর বেহাল দশা দেখার কেউ নেই

মোস্তফা মিয়া,রংপুর পীরগঞ্জ থেকে:
রানার ছুটছে পিঠে চিঠির বোঝা নিয়ে ঝুনঝুন ঘণ্টা বাজিয়ে রাতের আঁধারে রানার চলত দূরের পথে। বর্তমান প্রজন্মের কাছে এখন অনেকটাই আষাড়ের গল্প। প্রিয়জনের খবরাখবর পেতে এখন আর ডাকপিয়নের অপেক্ষা করতে হয় না, ধর্ণা দিতে হয়না ডাকঘরে গিয়ে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায়, তথ্য ও প্রযুক্তির থাবায় বন্দি হয়ে পড়েছে ডাকঘরগুলো। এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম চিঠি, ডাকপিয়ন, ডাকবাক্স ও ডাকঘর এখন বিলুপ্ত প্রায়।
পীরগঞ্জ উপজেলা সদরসহ মোট ১৪টি ডাকঘরের কার্যক্রম লোকবলের অভাবে মুখ থুবড়ে পড়েছে। কাগজ কলমে উপজেলা সদর ছাড়া ইউনিয়ন পর্যায়ে অনন্তরামপুর
(চৈত্রকোল), ভেন্ডাবাড়ী, গুর্জিপাড়া, বাগদুয়ার রসুলপুর, শানেরহাট, কাদিরাবাদ, টুকুরিয়া, জাফরপাড়া, খালাশপীর, রায়পুর, লালদিঘী, ফতেপুর ও বড় আলমপুর ডাকঘর
রয়েছে।
উপজেলা পোষ্ট অফিস সূত্র জানায়, প্রতিটি শাখা ডাকঘরে তিনজন করে কর্মচারী থাকার কথা। এদের মধ্যে একজন ইডিএ (এক্সট্রা ডিপার্টমেন্ট এজেন্ট), একজন ইডিএমসি (এক্সট্রা ডিপার্টমেন্ট মেইল ক্যারিয়ার) ও একজন ইডিডিএ (এক্সট্রা ডিপার্টমেন্ট ডেলিভারি এজেন্ট)। লোকজনের কাছে ইডিএরা পোস্টমাস্টার এবং ইডিএমসি ও ইডিডিএরা পিয়ন হিসেবেই বেশি পরিচিত। মাসের শেষে ইডিএ (পোস্টমাস্টার) ৪হাজার ৪‘শ টাকা, ইডিএমসি ৪হাজার, ইডিডিএ ৪হাজার টাকা। ঈদ বা পূজায় তাদের ভাগ্যে কোনো বোনাস জোটে না। পান না সরকারি অন্য কোনো সুযোগ-সুবিধাও। অথচ বছরের পর বছর এক পদে অভিন্ন বেতনে অনিশ্চিত অবস্থায় তাদের কাজ করতে হয়।
বুধ ও বৃহস্পতিবার (৩০ও ৩১মার্চ) সরেজমিন ঘুরে দেখা যায়, ইউনিয়ন পর্যায়ের ডাকঘরগুলো অধিকাংশই মান্ধাত্তা আমলের মাটির ঘর। কোন কোন স্থানে ভাড়া ঘর নিয়ে ডাকঘর খোলা হলেও কোন কার্যক্রম নেই। কোথাও কোথাও ডাকঘরের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কোথাও আবার পোষ্ট মাষ্টার ও পিয়নের নিজ বাড়িতে নামকা ওয়াস্তে ডাকঘর করা হয়েছে। লোকবল আর সুষ্ঠু তদারকির অভাবে অধিকাংশ ডাকঘরের কার্যক্রম নেই বললেই চলে। স্থানীয়রা জানায় ডাকঘরগুলো প্রায় প্রতিদিনই বন্ধ থাকে। কেউ আবার মাঝে মধ্যে সকালে বা সন্ধ্যার পর কয়েক মিনিটের জন্য খুলতে দেখা যায়। প্রাচীনতম মাটির ঘরের এসব ডাকঘর ভীষণ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘরের মাটি খুলে খুলে পড়ছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। উপজেলার ইউনিয়ন পর্যায়ের বেশীর ভাগ ডাকঘরে লোকবল সংকট।
ভেন্ডাবাড়ী ডাকঘরের পোষ্টমাষ্টার হাবিবুর রহমান হাবিব জানান,কর্মস্থলের ঘরটিতে ঢুকতেও ভয় লাগে, কখন যে ভেঙ্গে পড়ে। বাগদুয়ার রসুলপুর পোষ্ট পিয়ন আবু ইউসুব আলী ও তার স্ত্রী মোহসীনা বেগম পোষ্টমাষ্টার।
তারা বলেন, সরকারী ঘর ভেঙ্গে যাওয়ায় প্রায় দেড় যুগ ধরে নিজ বাড়ীতে পোষ্ট অফিসের কাজ চালিয়ে আসছি। রায়পুর পোষ্টমাষ্টার মোস্তাফিজার রহমান গোলাপ জানান ফারুক নামে একজন পোষ্ট মাষ্টার ছিলো সে মানুষের টাকা আত্বসাত করার কারনে সাসপেনশনে আছে। অনন্তরামপুর কলোনী বাজার তারা মিয়া  বলেন, সরকারী কোন ঘর না থাকায় বন্দরে ঘর ভাড়া নিয়ে কাজ- কর্ম চালানো হচ্ছে।
এ ব্যাপারে রংপুর জেলা পোষ্ট অফিস পরিদর্শক মিলন কুমার রায় লোকবল সংকটের বিষয় স্বীকার করে বলেন, মোবাইলে সব প্রশ্নের উত্তর দিতে হয় উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি নিয়ে বলে হবে।এ বিষয়ে ডিপিট পোষ্ট মাষ্টার জেনারেল আসাদুল ইসলাম ুর সঙ্গে অফিস ফোনে ০৫২১-৬২৪০১ একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। 

বিষয়- প্রশাসন, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর