শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আগামী তিন মাসের মধ্যেই অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

logoখবরের সময় ডেস্ক:শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪, রাত ১১:৩৩ সময় 0305
আগামী তিন মাসের মধ্যেই অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যেই অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশমন্ত্রী

রাজধনী ঢাকার আশপাশে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ঢাকার আশপাশে অনেক ইটভাটা আছে, যা পরিবেশ দূষণ করছে। বায়ু দূষণ করছে। অনেক অবৈধ ইটভাটাও আছে। আগামী ১০০ দিনের মধ্যে এসব ইটভাটা বন্ধের চেষ্টা করা হবে। শুক্রবার রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে ভালোবাসার উষ্ণ উপহার কম্বল বিতরণ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর।

এতে পরিবেশমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, মন্ত্রী হওয়ার পর নিজ আসনে এটা আমার প্রথম অনুষ্ঠান। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে চিন্তাটা সব থেকে বেশি কাজ করে তা হচ্ছে, আমরা মানুষের পাশে থাকতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিকনির্দেশনা আছে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকতে চায়। তিনি বলেন, আমাকে অনেকে মন্ত্রী হিসেবে ফুল দিয়েছেন। তবে একটা বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই, আমার মূল পরিচয় আমি ঢাকা-৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য।


এ পরিচয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি মন্ত্রী হিসেবে আমি সবার সহযোগিতা চাচ্ছি। আমরা নির্বাচন করি একটি দলের প্রার্থী হয়ে। কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা নির্বাচিত সংসদ সদস্যরা কিন্তু সব জনগণের হয়ে কাজ করি। আপনারা যে কেউ যে কোনো সময় আমার কাছে আসতে পারেন। এখানে নৌকায় ভোট দিয়েছেন কিনা তা কোনো বিষয় না। আপনারা সবাই ঢাকা-৯ এর নাগরিক হিসেবে আমার কাছে আসবেন আপনাদের সমস্যা নিয়ে। আমি তা সমাধানের কাজ করব। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে এটা যেমন সঠিক আবার এটাও ঠিক যে কাক্সিক্ষত উন্নয়ন আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারিনি এমন মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, অর্থাৎ সমাজের এমন কিছুকিছু মানুষ থাকে যাদের জন্য আমাদের বিশেষ ভাবনা, চিন্তা এবং পরিকল্পনা থাকতে হবে। আর সেই বোধ থেকেই আজকের এ আয়োজন। পত্র-পত্রিকায় আমরা খোঁজ পাঁচ্ছি আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে হলে তখন শীত প্রচণ্ড পরিমাণে বাড়বে। এ সময় আমাদের সব থেকে বেশি যে কাজটি করা প্রয়োজন তা হচ্ছে, জনগণের পাশে থাকা।

আজকের এ দিনটা কোনো আনন্দের দিন না। এটা এমন একটা দিন আমরা যে আপনাদের পাশে আছি সেটা পুনর্ব্যক্ত করার দিন। আর এ আয়োজন করার জন্য এ ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দ্রব্যমূল সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনা বর্তমানে আওয়ামী লীগ সরকারের প্রধান অঙ্গীকার এমন মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী একটা বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। যা আমাদের আগামী এক দুই মাসের কর্মসূচির মধ্যেও আছে। আর সেটি হচ্ছে দ্রব্যের দাম আমরা যেন সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে পারি। এটা আমাদের একটা নির্বাচনী অঙ্গীকার। নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের মেন্ডেট জানিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে। আমাদের যেসব অঙ্গীকার ছিল, তা একে একে প্রতিটি অঙ্গীকার পূরণ করব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক উপাঁচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও অতিথেয়তা বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার দেব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো ও চিত্র নায়িকা শাহনুর।

বিষয়- প্রশাসন, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর