শনিবার, ৭ মার্চ ২০২৬, রাত ৮:৩৯ সময়

ব্রেকিং নিউজ **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১**

কালীগঞ্জে মোবাইল কোটের আদেশে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

logoআব্দুল গাফ্ফারমঙ্গলবার, ২৫ জুন ২০২৪, রাত ৯:৫৬ সময় 0232
কালীগঞ্জে মোবাইল কোটের আদেশে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কালীগঞ্জে মোবাইল কোটের আদেশে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কালীগঞ্জ(গাজীপুর) থেকে: আব্দুল গাফ্ফার 

গাজীপুরের কালীগঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নাভান আবাসন কোম্পানির একটি প্রকল্পে বালু ভরাট করছে।  ওই  অভিযোগে  চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমান আদালত। 


সোমবার (২৪ জুন) রাতে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।

দণ্ডপ্রাপ্তরা হলো, নাভান রিয়েল এস্টেট কোম্পানির নিরাপত্তা কর্মী পার্বত্য রাঙামাটির কোতয়ালী থানার সুখমনি চাকমার ছেলে বিপুল চাকমা (২১), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পুবাটি এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩), ভেকু চালক কালীগঞ্জের দক্ষিণ সোম এলাকার নুরুদ্দিনের ছেলে সজল (৩১) এবং স্থানীয় পানজোড়া এলাকার মোতালেব মোল্লার ছেলে রায়হান মোল্লা (৩২)।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাগরী ইউনিয়নের পানজোড়া সুখ পাড়া এলাকায় নাগরী-পানজোড়া সড়ক ঘেঁষে প্রায় ৫০ বিঘার অধিক কৃষি জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেছে নাভান রিয়েল এস্টেট কোম্পানি। ওই প্রাচীরের ভেতরে প্রায় ৫০ বিঘার অধিক এলাকা জুড়ে প্রতি ঘনফুট বালু ভরাটে ১৪ টাকা ৬০ পয়সা বরাদ্দে প্রথম দফায় প্রায় ৬ লাখ ঘনফুট আনুমানিক মূল্য প্রায় ৮৮ লাখ টাকা এবং পরবর্তীতে আরো ১৮ লাখ ঘনফুট বালু ভরাটে অনুমানিক ২ কোটি ৬৩ লাখ টাকা নির্ধারণ করে দায়িত্ব দেয়া হয়েছে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ খন্দকারকে।

 যদিও ২০১৯ সালের এক রিট আবেদনের প্রেক্ষিতে নাগরী ইউনিয়নে নাভানা রিয়েল এস্টেট কোম্পানিসহ সকল আবাসন কোম্পানির সকল ধরনের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এ নির্দেশনা অমান্য করে এবং কোন ধরনের অনুমোদন ছাড়াই সোহাগ খন্দকার ড্রাম ট্রাকের মাধ্যমে বালু সংগ্রহ করে ভরাট কার্যক্রম পরিচালনা করছিলো। সংবাদ পেয়ে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়।‌পরে মোবাইল কোর্ট বসিয়ে তাদের দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় রায়হান মোল্লাকে ২১ দিন, নাভানা রিয়েল এস্টেট কোম্পানির নিরাপত্তা কর্মী বিপুল চাকমা ও আনোয়ার হোসেনকে ৭ দিন এবং ভেকু চালক সজলকে ৩ দিন বিশ্রাম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর