শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৩১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

জিএমপি‘র বাসন থানা পুলিশের চৌকসতায় জীবিতাবস্থায় ২৪ ঘন্টায় অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার-১

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১, রাত ৩:২২ সময় 0378
জিএমপি‘র বাসন থানা পুলিশের চৌকসতায় জীবিতাবস্থায় ২৪ ঘন্টায় অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার-১

জিএমপি‘র বাসন থানা পুলিশের চৌকসতায় জীবিতাবস্থায় ২৪ ঘন্টায় অপহৃত শিশু উদ্ধার,গ্রেপ্তার-১


জিএমপি‘র বাসন থানাধীন ইটাহাটা থেকে মো. সিরাজ (২২) নামের এই যুবককে গ্রেপ্তার এবং সাড়ে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।এই ঘটনায় শিশুটির মা বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মো. সিরাজ ও মো. রহমত উল্লাহকে (২৬) আসামি করা হয়েছে।এই ঘটনায় বুধবার দুপুরে বাসন থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. সিরাজ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মানিকদির পশ্চিমপাড়ার মো. বাবুলের ছেলে।অপর আসামি মো. রহমত উল্লাহ (২৬) কুমিল্লার মুরাদনগরের শুশুন্ডা এলাকার মো. মিজানুর রহমানের ছেলে; যিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান, সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা, বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন,বরিশালের উজিরপুর উপজেলার জামিরবাড়ি এলাকার বাসিন্দা শিশুটির ২৫ বছর বয়সী মা গাজীপুর মহানগরের তেলিপাড়ায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।
গত ৩ এপ্রিল তাদের পাশের কক্ষে ভাড়ায় আসেন রহমত উল্লাহ। সেই সুবাদে এই শিশুর মায়ের সঙ্গে রহমতের পরিচয় হয়। গত মঙ্গলবার ২৭ এপ্রিল২০২১ইং সকাল ১১টার দিকে রহমত ও সিরাজ মিলে এই নারীর শিশুকন্যাকে পাশের দোকানে নিয়ে যাওয়ার কথা বলে বের হন।
জাকির হাসান বলেন, প্রায় এক ঘণ্টা পরও মেয়েকে নিয়ে তারা বাসায় না ফেরায় শিশুটির মা ও স্বজনরা এলাকায় খোঁজাখুঁজি করেন; কিন্তু পাননি।
এক পর্যায়ে দুপুর দেড়টার সময় আসামিরা বাদীর স্বামীর মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই টাকা না দিলে তাদের মেয়েক হত্যারও হুমকি দেয়।
জাকির হাসান আরও বলেন, মেয়ের জীবন রক্ষায় অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে পরিবারের সদস্যরা পাঁচ হাজার টাকা পাঠান। ওই টাকা পাঠানোর পর তারা আরও টাকা দাবি করলে মেয়ের বাবা পুলিশকে ঘটনাটি অবগত করেন।পরে বাসন থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতভর অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারী মো. সিরাজকে গ্রেপ্তার করে।
বাসন থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান,শিশুটিকে তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তার সিরাজকে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিষয়- আইন ও বিচার, অপরাধ, উদ্ধার, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর