শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৪৯ সময়
নিজস্ব প্রতিবেদকবুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩ সময় 0133
ছবি:রমিজ উদ্দীন,কৃষক লীগ-সভাপতি
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে থানা কৃষকলীগের সভাপতি রমিজ উদ্দিন (৭২)কে গ্রেফতার করেছে। ২৪ ডিসেম্বর২০২৫ইং বুধবার সন্ধ্যায় পূবাইল থানাধীন মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমিজ উদ্দিন গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
আওয়ামী দোসর দাপটে নেতা রমিজ উদ্দীনকে গ্রেফতারের পরপরই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে,আটক আওয়ামী লীগ ঘরানার এই নেতার বিরুদ্ধে দায়ের হতে যাওয়া মামলা শিথিল করতে থানায় জোর তদবির চালাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতা। রাজনৈতিক পটপরিবর্তনের পরেও প্রতিপক্ষ দলের নেতাকে বাঁচাতে নিজ দলের নেতাদের এমন দৌড়ঝাঁপ নিয়ে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।