শনিবার, ৭ মার্চ ২০২৬, বিকাল ৫:৫৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পুলিশ ছাড়া রাস্তায় আসেন জনগন দেখবে কয় মিনিট টিকতে পারেন?: সাকি

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, রাত ১:৬ সময় 0242
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সমস্ত রাষ্ট্র প্রশাসনে নিজেদের লোক বসিয়ে, লুটপাটের ভাগ বাটোয়ারা দিয়ে,পকেটে রাষ্ট্রযন্ত্র নিয়ে মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন।


আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন । পুলিশের আর র‍্যাবের প্রহরায় গুণ্ডাবাহিনী দিয়ে লাঠিসোটা নিয়ে পাড়ায় পাড়ায় পাহারা দেন। খুব বীরত্ব! আওয়ামী লীগ জানে আন্দোলন কীভাবে করতে হয় আন্দোলন কীভাবে ঠেকাতে হয়, না ? পুলিশ ছাড়া আসেন না, রাস্তায় কয় মিনিট টেকেন বাংলাদেশের মানুষ দেখবে। সমস্ত রাষ্ট্র প্রশাসনে নিজেদের লোক বসিয়ে লুট পাটের ভাগ বাটোয়ারা দিয়ে পকেটে রাষ্ট্রযন্ত্র নিয়ে মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবেন। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।


আপনারা যদি টিকতে পারেন ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আজ হোক কাল হোক আপনাদের ক্ষমতা ছাড়তেই হবে। বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। কী করতে চায় সরকার আর কী করছে সেটা জনগণকে বুঝতে হবে মন্তব্য করে তিনি বলেন, একজন পুলিশ সদস্যকে হত্যা করল যাতে সমস্ত পুলিশ সদস্যকে জনগণের বিরুদ্ধে এবং বিরোধীদের দমনে কাজে লাগানো যায়। সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হলো,যাতে পুরো সাংবাদিক সমাজকে বিরোধী দলের আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানো যায়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের এমন দমন-নিপীড়নের পরও দেশবাসী হরতাল ও অবরোধ সফল করছে। তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আওয়ামী লীগ তাদের পার্টি অফিসে পাহারা বসানোর লোক খুঁজে পাঁচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, গতকাল (গত রোববার) গণমাধ্যমে দেখলাম গত ১৫ বছরে হাজার-হাজার কোটি টাকা লুট করেছে, সম্পদ গড়েছে সেটা রক্ষার জন্য ব্যস্ত আছে। তারা আওয়ামী লীগের পার্টি অফিস রক্ষার জন্য লোকজন জড়ো করার চেষ্টা করছে। কিন্তু সে পার্টি অফিস রক্ষার জন্য তেমন লোকজন পাঁচ্ছে না।


সাইফুল হক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে জেলায় জেলায় শান্তি সমাবেশ শান্তি কমিটি গঠন করেছিল ঠিক সেইভাবে বর্তমান অবৈধ সরকার, ভোট ডাকাতের সরকার শান্তি সমাবেশ করছে এবং শান্তি কমিটি গঠন করছে নিজেদের রক্ষা করার জন্য। কিন্তু পাকিস্তানিরা শান্তি কমিটি করে নিজেদের শেষ রক্ষা করতে পারেনি। এ সরকার ও শান্তি সমাবেশ করে শান্তি কমিটি করে কোনোভাবে তাদের অবৈধ গদি রক্ষা করতে পারবে না। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান। 

বিষয়- রাজনীতি, সংগঠন, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর