শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৩০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

আজ গণমাধ্যমকর্মী আইন: সংসদ অধিবেশনে উঠবে

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ২৮ মার্চ ২০২২, রাত ৩:২০ সময় 0133
আজ গণমাধ্যমকর্মী আইন: সংসদ অধিবেশনে উঠবে

আজ গণমাধ্যমকর্মী আইন: সংসদ অধিবেশনে উঠবে

  এবারের অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে। গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। তবে এতে বেশ কয়েকটি আইন পাস হতে পারে। জানা গেছে, সংসদে পাস ও পেশের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২১ সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।
সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন থাকা বিলগুলো হলো, বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেট) বিল ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২।
সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যেসব বিল জমা পড়েছে সেগুলো হলো, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্য বিরোধী আইন ২০২২ ও গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।
সোমবার থেকে শুরু হওয়া এ বছরের দ্বিতীয় অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। সংসদ অধিবেশনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহ করার সুযোগ দেওয়া হচ্ছে। 
 
বিকেল ৫টায় প্রথম দিনের অধিবেশন শুরু হলে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক-প্রস্তাব গ্রহণ করা হবে। পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। সোমবার অর্থ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি হবে। 
সোমবার অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২০-২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী উপস্থাপন করবেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করবেন বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১, বাজেট ২০২১-২১ : দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন, আয়-ব্যয়ের গতিধারা ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ও বাণিজ্য সংগঠন বিলের রিপোর্ট উপস্থাপন করা হবে। 
এছাড়া প্রথম দিনের বৈঠকে গণমাধ্যম মালিক ও গণমাধ্যমকর্মীদের সম্পর্ক ও তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার নির্ধারণ, কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আনা গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২ উপস্থাপন করা হবে। উপস্থাপন করা হবে পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল ২০২২।


বিষয়- জাতীয়, গণমাধ্যম, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর